,

গাজীপুরে শ্রমিক কলোনিতে অগ্নিকাণ্ডে : পুড়ল ১৮৩ ঘর

news-image

গাজীপুর প্রতিনিধি : গাজীপুর সিটি কর্পোরেশনের চক্রবর্তী এলাকায় অগ্নিকাণ্ডে মালামালসহ পুড়ে ছাই হয়েছে কয়েকটি শ্রমিক কলোনির ১৮৩টি ঘর। আজ বৃহস্পতিবার ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সাভার ইপিজেড ও গাজীপুরের কালিয়াকৈর ফায়ার স্টেশনের ৫টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে সোয়া দুই ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়।

ইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আব্দুল হামিদ জানান, ভোর ৫টার দিকে কাশিমপুর থানার চক্রবর্তী এলাকার আনোয়ারা বেগমের শ্রমিক কলোনির একটি কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন মুহূর্তেই আশপাশের আলী হোসেন দেওয়ান, আমজাদ হোসেন, রাহেলা বেগম, লুৎফর রহমান, ফাতেমা বেগমসহ ৭ জনের মালিকানাধীন শ্রমিক কলোনিতে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ইপিজেড’র ৩টি ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সোয়া ২ ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। আগুনে ওইসব কলোনির টিন দিয়ে তৈরি ১৮৩টি কক্ষ ও আসবাবপত্র পুড়েছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন কর্মকর্তা। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর