,

‘টেবিল কাস্ট ও নগ্ন কারচুপি করেও তাদের জেতা সম্ভব নয়’

news-image

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ ১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত গণফোরামের প্রার্থী ড. রেজা কিবরিয়ার বাড়িতে পুলিশি তল্লাশিকে কেন্দ্র করে ঘটেছে তুলকালাম কাণ্ড। উত্তেজিত গ্রামবাসীর প্রতিরোধের মুখে পিছু হটতে বাধ্য হয়েছে পুলিশ। যদিও পরবর্তীতে রেজা কিবরিয়ার গাড়িবহর থেকে আটক হন ৩২ নেতাকর্মী। আটককৃতদের মধ্যে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিনজনকে দেওয়া হয়েছে ১ মাস করে কারাদণ্ড। এ ব্যাপারে তাৎক্ষণিক সংবাদ সম্মেলন করে প্রশাসনের পক্ষপাতমূলক আচরণের তীব্র প্রতিবাদ জানিয়েছেন ড. রেজা।

স্থানীয় সূত্র জানায়, বুধবার বিকেলে নবীগঞ্জ উপজেলার জালালসাপস্থ ড. রেজার বাড়িতে তল্লাশি চালাতে অবস্থান নেয় পুলিশ। এ সময় গ্রামের মসজিদের মাইকে প্রচার করা হয়, ‘পুলিশ ও অপরিচিত লোকজন ড. রেজার বাড়িতে আক্রমণ চালাচ্ছে।’ এ খবর পেয়ে শত-শত গ্রামবাসী লাঠিসোঁটা নিয়ে ড. রেজার বাড়ির দিকে ছুটে আসলে পিছু হটে গোপলারবাজার ফাঁড়িতে অবস্থান নেয় পুলিশ। সূত্র জানায়, ওই সময় ড. রেজা বাড়িতে ছিলেন না। তিনি তখন নবীগঞ্জে গণসংযোগে ব্যস্ত। এ ঘটনায় পুরো গ্রামজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই ঘটনার পর সন্ধ্যায় উপজেলার কাজিরবাজার এলাকায় ড. রেজার নির্বাচনী গাড়িবহরে অভিযান চালিয়ে ৩২ নেতাকর্মীকে আটক করে পুলিশ।

এদের মধ্যে তিনজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ মাস করে কারাদণ্ড প্রদান করা হয়েছে। নবীগঞ্জ উপজেলার দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম মোস্তফা মুন্না এ কারাদণ্ড প্রদান করেন। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল আহমেদ আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তাদের আটক করা হয়েছে। এ ছাড়াও তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে।

অপরদিকে, একসাথে ৩২ নেতাকর্মী আটক ও নিজ বাড়িতে পুলিশি অভিযানের প্রতিবাদে রাত ৯টায় তাৎক্ষণিক এক সংবাদ সম্মেলন করেন ড. রেজা কিবরিয়া। সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমি নির্বাচনী প্রচারণায় ব্যস্ত ছিলাম, বিকাল ৫টার সময় পুলিশ তাঁর বাসায় কোনো ধরনের উসকানি ছাড়াই হঠাৎ হামলা চালিয়ে ভাঙচুর করে। আমার বাসায় তালা ভেঙে পুলিশ বাসায় প্রবেশ করে তল্লাশি চালায়। এ সময় পুলিশ আসামি ধরার নাম করে বিভিন্ন কক্ষে গিয়ে আমাদের মালামাল তছনছ করতে থাকে। একপর্যায়ে গ্রামবাসী খবর পেয়ে আসলে পুলিশ চলে যায়। এদিকে সন্ধ্যায় আমি আমার নির্বাচনী এলকায়র ভাটি অঞ্চলের হাওর এলাকায় আসলে কাজির বাজার নামক স্থানে সাত থেকে আট গাড়ি পুলিশ পোশাক পড়া ও পোশাক ছাড়া পুলিশ আমার গাড়ির বহরে সাথে থাকা কয়েকটি গাড়ি আটক করে ৩২ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করে নিয়ে যায়। এদের মধ্যে সাতজনের বিরুদ্ধে বিভিন্ন মামলা রয়েছে। বাকিদের কোনো মামলা ছাড়াই গ্রেপ্তার করেছে। পুলিশ আমার কোনো প্রচারণা করতে দেবে না এটাই তাদের মুল উদ্দেশ্য। এভাবে কী সুষ্ঠু নির্বাচন সম্ভব! আমি বিষয়টি পুলিশের ডিআইজি সিলেটসহ নির্বাচন কমিশনকে জানিয়েছি। সরকারকে নির্বাচন কমিশন বলুক আমরা ভোট ছাড়া নির্বাচন চাই, বাংলাদেশে একটি পোষা বিরোধী দল হবে আমাদের কে বলুক। সরকার আমাদের কে বলুক যে বাংলাদেশে প্রতিযোগিতামূলক বিরোধী দল চাই না।

এক প্রশ্নের জবাবে রেজা কিবরিয়া বলেন, যতই বাধা আসুক তাদের নির্যাতনে আমাদের অবস্থান আরো শক্তিশালী হচ্ছে। জনগণ আমাদের সাথে রয়েছে। আমি জানি নির্বাচন সুষ্ঠু হবে না। তবুও জানি ৫০ শতাংশ সুষ্ঠু হলেই আমি পাস করব। নগ্ন কারচুপি আর টেবিল কাস্ট করেও তাদের জেতা সম্ভব নয়।

তিনি বলেন, ভোটের প্রতিদ্বন্দ্বিতায় ভয় পাচ্ছে সরকার। ফলে নিরপেক্ষ ভোটের প্রতিযোগিতায় নামার সাহস নেই তাদের। যে কারণে আমাদের ওপর বিভিন্ন উপায়ে চালানো হচ্ছে দমন-নিপীড়ন। করা হচ্ছে পক্ষপাতমূলক আচরণ। কিন্তু সরকারের এহেন আচরণের কারণে আমাদের পক্ষে আরো বেশি গণজোয়ার সৃষ্টি হয়েছে। ৩০ ডিসেম্বর ভোটের মাধ্যমে জনগণ তার প্রমাণ দেবে।

তিনি বলেন, বর্তমানে সুষ্ঠু নির্বাচনের কোনো পরিবেশ নেই, তারপরও ধানের শীষের গণজোয়ার কেউ ঠেকাতে পারবে না।সূত্র: কালের কণ্ঠ অনলাইন

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর