শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভোটারদের ভোট দিতে নিষেধ করছে আ’লীগ-পুলিশ : ফখরুল

news-image

ঠাকুরগাঁও প্রতিনিধি : সারা দেশে নির্যাতন ও ধরপাকড় বেড়ে গেছে। সরকারি দলের নেতাকর্মীরা পুলিশের সহায়তায় ভোটারদের কেন্দ্রে গিয়ে ভোট দিতে নিষেধ করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার সকালে ঠাকুরগাঁও শহরের তাঁতীপাড়ার নিজ বাসভবনে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, নির্বাচনে হারজিত থাকবেই। তবে শেষ পর্যন্ত আমরা লড়ে যাব।

তিনি বলেন, ঠাকুরগাঁওয়ে সিংগিয়া গ্রামে হিন্দুবাড়িতে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, জেলা ফায়ার সার্ভিস জানিয়েছে-সেটি বিদ্যুতের শর্টসার্কিট থেকে হয়েছে। তবে শুরু থেকেই আওয়ামী লীগ বিএনপিকে দোষারোপ করছে। এ ব্যাপারে সাবেক ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান লিটনসহ ১৩ নেতাকর্মীর নামে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলাও দিয়েছে আওয়ামী লীগ।

আজ ঢাকায় ফিরে সার্বিক বিষয় নিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের আলোচনা হবে। সেখানেই পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান ফখরুল।

এ জাতীয় আরও খবর

মিঠামইনে বিএনপি নেতা হত্যা, তিন ভাড়াটে খুনি গ্রেপ্তার

আর্জেন্টিনা তুমি একটা বিউটি: কেয়া পায়েল

নারী-শিশু নির্যাতন: এক মাসে হাইকোর্টের ১০ রায়

ইরানের ৫ সেতু ও একাধিক শহরে যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলা, নিহত ৮

নৌবাহিনী প্রধান হলেন খোন্দকার মিসবাহ উল আজীম

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

চট্টগ্রাম বোর্ডের ৫ জেলায় এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত

অভিনয়েই কেটে গেল ডলি জহুরের পাঁচ দশক

জামায়াত-বিএনপি ছাড়তে ‘আল্টিমেটাম’, নতুন রাজনৈতিক জোট চায় হেফাজত আমির

সিরিজ বাঁচানোর ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে অসুস্থ মির্জা ফখরুল

উত্তরাঞ্চলের মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত : নাহিদ ইসলাম