মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন কৌশলে হিরো আলম

news-image

বগুড়া প্রতিনিধি : ভোটের প্রচারণায় গিয়ে ভোটারদের বাড়িতেই ভাত খাচ্ছেন বগুড়া-৪ (নন্দীগ্রাম-কাহালু) আসনের আলোচিত প্রার্থী হিরো আলম।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (নন্দীগ্রাম-কাহালু) আসনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম নির্বাচনে সিংহ প্রতীকের প্রচার প্রচারনায় গিয়ে ভোটারদের বাড়িতে খাবার খেলেন। ঘটনার পর থেকে কিছু অতি উৎসাহী ভোটার হিরো আলমকে নিমন্ত্রণ দিচ্ছেন বাড়িতে খাবার খেতে। অনেকেই মোবাইল ফোনে ছবি ও সেলফি ধারণ করছে। নির্বাচনী এলাকায় বয়সে কিশোররা ফেসবুকের প্রচারণা লাভে হিরো আলমের সাথে ছবি তুলছে।

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার হাটকড়ই এলাকার হিন্দু সম্প্রদায়ের এক বিধবা বৃদ্ধাকে মা ডেকে সেখানেই রাতের খাবার খেয়ে আলোচনায় এসেছেন হিরো আলম। সিংহ প্রতীক নিয়ে ভোটের প্রচারণায় মাঠে রয়েছেন তিনি। প্রচারণায় গিয়ে ভোটারদের বাড়িতেই দুই বেলার খাবার পাচ্ছেন তিনি। গরীব প্রার্থী হিসেবে নাম উঠেছে ভোটারদের মুখে। হিরো আলম নির্বাচনী প্রচারে গিয়ে ভোটারদের ‘চা’ খাওয়াচ্ছেন। সিংহ প্রতীকের এই স্বতন্ত্র প্রার্থী যেখানেই প্রচারণায় যাচ্ছেন, সেখানে একই কথা বলছেন ‘আমি গরিব ঘরের ছেলে, টাকা দিয়ে ভোট করতে আসিনি। আমি গরিব, গরিবরাই আমার সঙ্গে প্রচারণায় রয়েছে। কেউ টাকার জন্য প্রচারণা করছে না, ভালবাসা থেকেই সহযোগিতা করছে সবাই। গরিবের দু:খ পরিবারই বুঝে।

গত রবিবার রাত ৮টার দিকে উপজেলার হাটকড়ই হিন্দুপাড়ায় গিয়ে দেখা গেছে, ভোটের মাঠে প্রার্থীর ব্যতিক্রম চিত্র। হাটকড়ই গ্রামের মৃত অনিল চন্দ্র লকাইয়ের স্ত্রী (বিধবা) লতা রানীর বাড়িতে সিংহ প্রতীকে ভোট চাইতে যান হিরো আলম।

এ সময় বিধবা বৃদ্ধাকে ‘মা’ বলে ডাকেন হিরো আলম। মা ডাক শুনেই ওই বৃদ্ধা হিরো আলমকে ভাত খাওয়ার নিমন্ত্রণ করে। পরে হিরো আলম মায়ের পাশে বসে ভাত খেয়ে আসেন। হিরো আলমের সাথে বৃদ্ধার নিজ ছেলে পলাশ চন্দ্রও খেতে বসে। আলোচিত স্বতন্ত্র প্রার্থী হিরো আলম একজন সাধারণ বৃদ্ধার বাড়িতে ভাত খাচ্ছেন, এই খবর মুহুর্তের মধ্যে এলাকায় ছড়িয়ে পড়লে ওই বাড়ির উঠানে শত শত নারী-পুরুষ ভোটার ছুটে এসে ভিড় করেন।

বৃদ্ধা লতা রানী জানান, হিরো আলম মা ডাকছে। মায়ের কাজ ছেলেকে ভাত খাওয়ানো। তিনি সেই কাজটিই করেছেন বলে জানান।

হিরো আলম জানান, তিনি গরীব প্রার্থী। এদেশের লাখো গরীব ভাই, বোন ও ভোটাররা তার ভাই। তারা তাকে ভোট দেবেন। তিনি সংসদ সদস্য হলে গরীব মানুষের উন্নয়নে কাজ করবেন।

বগুড়া-৪ (নন্দীগ্রাম-কাহালু) আসনে হিরো আলমের সঙ্গে প্রতিদ্বন্দ্বী করছেন মহাজোটের মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য একেএম রেজাউল করিম তানসেন (নৌকা), বিএনপির মনোনীত প্রার্থী মোশারফ হোসেন (ধানের শীষ), ইসলামী আন্দোলনের মোহাম্মদ ইদ্রিস আলী (হাত পাখা), তরিকত ফেডারেশেনের কাজী এমএ কাশেম (ফুলের মালা), ন্যাশনাল পিপলস্ পার্টির আয়ুব আলী (আম) ও বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের জীবন রহমান (টেলিভিশন)। বিডি-প্রতিদিন

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক