,

ক্রিকেটার মাশরাফির ঠাঁই হলো নারীর শাড়ির আঁচলে

news-image

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : এবার নারীর শাড়ির আঁচলে ঠাঁই হলো ক্রিকেটার মাশরাফির। রৌদ্রেপুড়ে প্রিয় তারকা মাশরাফি বিন মর্তুজাকে একনজর দেখতে ব্যস্ত ছিল লোহাগড়ার সর্বস্তরের মানুষ। মাশরাফির প্রতি নারীদের পছন্দটা যে এতই বেশি তা ভোটে না দাঁড়ালে হয়তোবা জানতে পারতেন না মাশরাফি।

সূত্র জানায়, নড়াইল-২ আসনে (নড়াইল-লোহাগড়া) নৌকা প্রতীকের প্রার্থী জাতীয় ক্রিকেট ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বেশ গত ক’দিন যাবৎ লোহাগড়ার বিভিন্ন গ্রামে গণসংযোগ, পথসভা, জনসভা করছেন।

নির্বাচনী প্রচারণার অংশ হিসাবে মঙ্গলবার বিকালে কোটাকোল ইউপির কলাগাছি এলাকায় যুবলীগ নেতা সৌদি প্রবাসী এস এম মিজানুর রহমান আয়োজিত বিশাল জনসভায় মাশরাফি তাঁর বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিয়েছেন, দল মত নির্বিশেষে আশা করছি নৌকায় ভোট দেবেন। আমি নারীদের সম্মান দেব। রাস্তাঘাট, বিদ্যুৎসহ লোহাগড়ার সব উন্নয়ন করব।

নারীদের শাড়ির আঁচলে প্রিয় মাশরাফির পাশেই প্রবাসী যুবলীগ নেতা মিজানের ছবি শোভা পাচ্ছিল। মাশরাফিকে ফুল দিয়ে তৈরি নৌকা উপহার দেন মাশরাফির ভক্ত জাফরিয়া আক্তার ঝুমা। ঝুমা বলেন, ভাবতেই পারিনি আমাদের মাশরাফি ভোটে দাঁড়াবে। তাকে এতটা আপন করে পাব। সে ই পারবে অবহেলিত তেলকাড়া গ্রামসহ গোটা লোহাগড়ার উন্নয়ন করতে।

উল্লেখ্য, ভালোবাসার প্রকাশ স্বরূপ প্রবাসী মিজানুরের স্ত্রী ঝুমা নিজ অর্থায়নে তিন শতাধিক নারীকে পরিয়ে দেন বিশেষ ধরনের এই শাড়ি। বুধবারও মাশরাফি বিভিন্ন এলাকায় পথসভা, গণসংযোগ করেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর