,

বরিশালে প্রায় দের কোটি টাকাসহ দুই চীনা নাগরিকসহ ৫ জন আটক

news-image

বরিশাল প্রতিনিধি : বরিশাল বিমানবন্দরে এক কোটি ৪২ লাখ ৯০ হাজার টাকাসহ দুই চীনা নাগরিকসহ পাঁচ জনকে আটক করেছে পুলিশ। বুধবার বিকাল পৌঁনে ৩টার দিকে বিমানবন্দর থেকে তাদের আটক করা হয়।

আটক পাঁচ জনের মধ্যে দুই চীনা নাগরিক ছাড়াও একজন তাদের দোভাষী, একজন ড্রাইভার এবং অপরজন তাদের সহযোগী বলে জানিয়েছে পুলিশ।

নগরীর বিমানবন্দর থানা পুলিশ জানায়, নভোএয়ারের একটি ফ্লাইট বিকাল ২টা ৪০ মিনিটে বরিশাল বিমানবন্দরে অবতরণ করে। বিমানের যাত্রী চীনা নাগরিক সিডি (Shide) বিমান থেকে নেমে বিমানবন্দরের বাইরে যান। কিছুক্ষণের মধ্যে তিনি ২টি ব্যাগ নিয়ে বাআর বিমানবন্দরে প্রবেশ করেন। ব্যাগ দুটি স্ক্যানিংকালে সেখানে টাকার অস্তিত্ব পান বিমানবন্দর কর্তৃপক্ষ।

খবর পেয়ে পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে হাজির হন। এ সময় জিলিন (Jilin) নামে অপর এক চীনা নাগরিক বিমানবন্দরের ভেতরে অবস্থান করছিলেন। দুজনকেই জিজ্ঞাসাবাদ করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

পুলিশ ও গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদে, তাদের কাছে থাকা বিপুল পরিমাণ টাকার সঠিক প্রমাণপত্র দেখাতে না পারায় তাদের হেফাজতে নেয় নগরীর বিমানবন্দর পুলিশ। এ বিষয়ে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন বিমানবন্দর থানার ওসি এ আর মুকুল। বিডি-প্রতিদিন

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর