,

‘এককভাবে একজন কমিশনার কোনো নির্দেশনা দিতে পারেন না’

news-image

নিউজ ডেস্ক : আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচ টি ইমাম বলেছেন, কোনো নির্বাচন কমিশনার এককভাবে নির্দেশনা দিতে পারেন না। সকালে গণমাধ্যমে একজন কমিশনারের বক্তব্য শুনেছি। যা আমাদের হচকচিত করেছে। কারণ একজন কমিশনার এককভাবে কোনো নির্দেশনা দিতে পারেন না। যা সিদ্ধান্ত হবে সেই বিষয়ে নির্দেশ দেবেন পাচ সদস্যের কমিশন। এরপর সেই সিদ্ধান্ত সিইসি জানাবেন। কমিশন থেকে বের হয়ে আরেকজন ব্যক্তিগত মত দেবে তা গ্রহণযোগ্য নয়। তবে চেইন অব কমান্ড মানা হচ্ছে না সেটি আমরা মনে করি না।

বুধবার আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে আওয়ামী লীগ প্রতিনিধিদলের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান বলেন, কমিশন বৈঠকে কোনো কমিশনার ভিন্নমত প্রকাশ করতে পারেন, কিন্তু তিনি তা বাইরে এসে বলতে পারেন না। এতে মানুষের কাছে ভুল বার্তা যেতে পারে। কারণ কমিশনের মর্যাদা রক্ষা করতে হবে।

তিনি বলেন, আমরা যানবাহন চলাচলের ওপর শিথিলতা করতে বলেছি। সাংবাদিকদের চলাচলে বিঘ্ন না ঘটে এবং মোটরসাইকেলের জন্য যাতে পাসের ব্যবস্থা করা হয় সেটি আমরা অনুরোধ জানিয়েছি। এছাড়া আমাদের ও সাধারণ মানুষের চলাচলের জন্য শিথিলতা চেয়েছি। কারণ আমাদের কমিশনে আসতে হবে ও অন্যান্য জায়গায় চলাচল করতে হবে। সে জন্য আমরা যানবাহন চলাচল কিছুটা শিথিলতা চেয়েছি।

আওয়ামী লীগের প্রতিনিধি দলে ছিলেন প্রধানমন্ত্রীরর অর্থ উপদেষ্টা মশিউর রহমান, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী সদস্য রিয়াজুল কবির কাওসার প্রমুখ।বিডি-প্রতিদিন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর