,

রেজা কিবরিয়ার বাড়িতে তল্লাশি, গ্রামবাসীর অবস্থানে ফিরে গেল পুলিশ

news-image

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী ড. রেজা কিবরিয়ার গ্রামের বাড়িতে তল্লাশি চালিয়েছে পুলিশ। বুধবার বিকেলে এ তল্লাশি চালানো হয়। এ সময় রেজা কিবরিয়া জালালসাফ গ্রামে নিজের বাড়িতে অবস্থান করছিলেন না।

এদিকে এ খবর স্থানীয়রা মসজিদের মাইকে প্রচার করলে গ্রামবাসী রেজা কিবরিয়ার বাড়িতে ছুটে আসে। এসময় তল্লাশি শেষে পুলিশ ঘটনাস্থল ত্যাগ করে গোপলা বাজার তদন্ত কেন্দ্রে গিয়ে অবস্থান নেয়। একটি মামলার এজাহারভূক্ত আসামির খোঁজে এ তল্লাশি চালানো হয়েছে বলে জানায় পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জামাল আহমদ সুমনের উপর ১৯ ডিসেম্বর স্থানীয় বান্দেরবাজার এলাকায় হামলার অভিযোগে রেজা কিবরিয়ার সমর্থকদের বিরুদ্ধে মামলা হয়। উক্ত মামলায় প্রধান আসামি করা হয় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান সেফুকে। পুলিশ খবর পায়, তিনি রেজা কিবরিয়ার বাড়িতে অবস্থান করছেন। এর প্রেক্ষিতে সেখানে অভিযান চালানো হয়।

২ তলা বিশিষ্ট বাসার কক্ষে তল্লাশির সময় কে বা কারা মসজিদের মাইকে প্রচারণা চালায় রেজা কিবরিয়ার বাসায় পুলিশ ও অজানা মানুষের আগমন হয়েছে। মাইকিং শুনে গ্রামবাসী রেজা কিবরিয়ার বাড়িতে ছুটে আসে।

এ ব্যাপারে নবীগঞ্জ থানার এসআই সামছুল ইসলাম বলেন, একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মুজিবুর রহমান সেফু ওই বাড়িতে অবস্থান করছেন খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। তখন মসজিদের মাইকে অপপ্রচার চালিয়ে গ্রামবাসীকে বিভ্রান্ত করে পুলিশের কাজে বাধা প্রদান করা হয়। আসামি না পেয়ে আমরা চলে আসি।

এদিকে ড. রেজা কিবরিয়ার ফেসবুক পেজে এক ভিডিও বার্তা ও স্ট্যাটাস দিয়ে জানান, তার বাসায় পুলিশ হামলা চালিয়েছে। তল্লাশি চলাকালে মসজিদের মাইকে যে ঘোষণা দেওয়া হয় সেটি আপলোড করা হয়। তল্লাশি চলাকালে নবীগঞ্জ উপজেলার ১নং বড় ভাকৈর ইউনিয়নে নির্বাচনী প্রচারণায় ছিলেন তিনি।

ড. রেজা কিবরিয়ার বলেন, আমাকে হয়রানি করার জন্যই এ তল্লাশি চালিয়েছে পুলিশ। আমি তাদের কাছে সার্চ ওয়ারেন্ট আছে কি না জানতে চাইলে তারা এর স্বপক্ষে কোন কাগজ দেখাতে পারেনি। অথচ তারা প্রথমে বলেছে আমার বাড়িতে ওয়ারেন্টভূক্ত আসামি আছে। আমার বাড়ি তারা তছনছ করেছে। পরে তারা বলছে আমাকে প্রটেকশন দেওয়ার জন্যই নাকি তারা এসেছিল।ইত্তেফাক

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর