,

বিবাহবিচ্ছেদ ঘটল লাক্স তারকা চৈতির

news-image

বিনোদন প্রতিবেদক : এবার ভেঙে গেল লাক্স-চ্যানেল আই সুপারস্টার ইশরাত জাহান চৈতির সংসার। বিয়ের তিন বছরের মাথায় তার এই বিবাহবিচ্ছেদ ঘটে।

বুধবার বিকেলে সংসারজীবনের ইতি টানার বিষয়টি এই প্রতিবেদককে নিশ্চিত করেন চৈতি।

২০০৮ সালের লাক্স-চ্যানেল আই সুপারস্টার ইশরাত জাহান চৈতি। এরপর থেকে নাটক ও বিজ্ঞাপনে নিয়মিত কাজ করেন তিনি। ব্যবসায়ী শাওন রায়ের সঙ্গে ২০১৫ সালের ৮ অক্টোবর দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ে হয়েছিল চৈতির। সংসারজীবনের দুই বছর পার হওয়ার পর নিজেদের মধ্যে কিছু সমস্যা দেখা দেয় বলে জানান এই অভিনয়শিল্পী ও মডেল।

চৈতি বলেন, ‘তিন বছর আগে ভালোবেসে শাওনকে বিয়ে করি। শুরুর দিকে আমাদের সংসারজীবন বেশ ভালোই চলছিল। কিন্তু কিছুদিন পর থেকে নানা বিষয়ে আমাদের মধ্যে মতপার্থক্য দেখা দেয়। একটা সময় এ নিয়ে নিজেদের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়। দুই পরিবারের পক্ষ থেকে অনেকবার তা সমাধানের চেষ্টা করা হয়েছে। কিন্তু লাভ হয়নি। সবশেষে, নিজের সিদ্ধান্ত ও পরিবারের পরামর্শে সংসার জীবনের ইতি টানলাম।’

সমস্যা কী, অভিনয়ে বাধা দেওয়ার মতো কিছু কি না? এমন প্রশ্নে চৈতি বলেন, ‘না না, এ রকম কোনো কিছু না। আমার অভিনয় করা নিয়ে কোনো সমস্যা তৈরি হয়নি। সমস্যাটা একেবারেই ব্যক্তিগত। আমি ওটা বলতে চাইছি না। এটুকু বলব, অনেক চেষ্টা করেছি, কিন্তু শেষ পর্যন্ত সম্ভব হয়নি। তাই পারস্পরিক শ্রদ্ধা বজায় রেখে ইতি টানতে বাধ্য হই।’

চৈতি জানান, এখন থেকে তিনি অভিনয় নিয়ে আরেও বেশি মনোযোগী হতে চান। সূত্র: প্রথম আলো

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর