,

গাইবান্ধা লাঙ্গলের পক্ষে ভোট চাইলেন চিত্রনায়ক সোহেল রানা

news-image

গাইবান্ধা প্রতিনিধি : জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য চিত্রনায়ক মাসুদ পারভেজ সোহেল রানা লাঙ্গল প্রতীকে ভোট চাইলেন। বুধবার গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে জাতীয় পার্টির প্রার্থী কাজী মশিউর রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়ে সবার কাছে ভোট চান তিনি।

গোবিন্দগঞ্জ পৌরসভা ও উপজেলার নাকাইহাট, হরিরামপুর, রথের বাজার, রাখালবুরুজ, ফুলবাড়িসহ বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণায় অংশ নেন সোহেল রানা। এ সময় জাতীয় পার্টির প্রার্থী কাজী মশিউর রহমান, উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আবদুর রাজ্জাক, পৌর জাতীয় পার্টির সভাপতি আবুল কালামসহ উপজেলা ও ইউনিয়ন জাতীয় পার্টির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে সকালে ঢাকা-রংপুর মহাসড়কে গোবিন্দগঞ্জ সীমান্ত চাঁপরীগঞ্জে পৌঁছালে উপজেলা জাতীয় পার্টির নেতা-কর্মীরা চিত্রনায়ক সোহেল রানাকে ফুলেল শুভেচ্ছা জানান। গোবিন্দগঞ্জ উপজেলা শহরের চৌরাস্তা মোড়ে এক পথসভায় সোহেল রানা বলেন, ‘সাধারণ মানুষ জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায়। সারা দেশে লাঙ্গলের জনপ্রিয়তা বেড়েছে। আপনারাও লাঙ্গলে ভোট দেবেন। জাতীয় পার্টি ক্ষমতায় গেলে দেশের উন্নয়ন হবে।’

এ সময় জাতীয় পার্টির প্রার্থী কাজী মশিউর রহমান বলেন, এই আসনে ১৯৭৩ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত ১০টি নির্বাচনে আওয়ামী লীগ দুইবার, বিএনপি দুইবার, জাতীয় পাটি তিনবার, স্বতন্ত্র পার্টি দুইবার ও জাসদ প্রার্থী একবার নির্বাচিত হন। এর মধ্যে ১৯৮৬, ১৯৯১ ও ১৯৯৬ সালে জাতীয় পার্টির লুৎফর রহমান চৌধুরী নির্বাচিত হন। এবার আমি জাতীয় পার্টির প্রার্থী হয়েছি। সুষ্ঠু নির্বাচন হলে আশা করি আসনটি পুনরুদ্ধার করতে পারব।’

উল্লেখ্য, নৌকা প্রতীক নিয়ে আসনটিতে নির্বাচন করছেন আওয়ামী লীগের মনোয়ার হোসেন চৌধুরী।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর