,

নির্বাচনে শেষ পর্যন্ত মাঠে থাকার সিদ্ধান্ত ২০দলের, সিইসিকে প্রত্যাহারের দাবি

news-image

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধ থেকে শেষ মুহূর্ত পর্যন্ত মাঠে থাকার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ২০দল। একই সঙ্গে জনগণকে সুষ্ঠু নির্বাচন উপহার দিতে যথাযথ ব্যবস্থা গ্রহণে সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে এই জোটটি।আজ বুধবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জোটের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। এতে জোটের শরিক দলের এক নেতা নির্বাচন বর্জনের পরামর্শ দিলেও তার সঙ্গে দ্বিমত পোষন করেন বৈঠকে উপস্থিত অন্য সব দলের নেতারা।নেতারা বলেন, সারা দেশে ধানের শীষের জোয়ার সৃষ্ঠি হয়েছে। ঐক্যবদ্ধ থেকে ৩০ ডিসেম্বর ভোটের দিন সকাল থেকে ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত কেন্দ্র পাহারা দিতে হবে। ধানের শীষের বিজয় নিশ্চিত বলেও বৈঠকে বলেন জোটের নেতারা।

বেলা ১১টা থেকে দুপুর সোয়া ১ টা পর্যন্ত  জোটের এ বৈঠক হয়। এতে নজরুল ইসলাম খানের সভাপতিত্বে বৈঠকে আরও উপস্থিত ছিলেন- জামায়াতে ইসলামীর মাওলানা হালিম, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, কল্যাণ পার্টির এম এম আমিনুর রহমান, খেলাফত মজলিসের মাওলানা মুহম্মদ ইসহাক, জমিয়তে উলামায়ে ইসলামের মুহিউদ্দিন ইকরাম, মাওলানা জুনায়েদ আল হাবিবি প্রমুখ।পরে আরও একটি সংবাদ সম্মেলনে ২০দলীয়  জোটের সমন্বয়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘এই সরকারের আমলে যারা মার খায়, তারাই হয় আসামি। যারা মারে তারা দোষী হয় না। হামলার শিকার ব্যক্তিদের নামে উল্টো মামলা  দেয়া হচ্ছে।’

তিনি বলেন, ‘সরকার গণতন্ত্রকে নির্দিষ্ট গতিতে চলতে দিচ্ছে না। ২০-দলীয় জোটসহ জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থীদের প্রচারে হামলা চালানো হচ্ছে। প্রচার করতে দেয়া হচ্ছে না।’নজরুল আরও বলেন, মুক্তিযোদ্ধারাও ক্ষমতাসীন দলের হামলা থেকে বাঁচতে পারছে না। বিভিন্ন স্থানে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের ওপর হামলা হচ্ছে। হাটহাজারীতে ২০ দলের অন্যতম শীর্ষ নেতা মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহম্মদ ইবরাহিম বীরপ্রতীকের ওপরও হামলা হয়েছে। রক্তাক্ত জখম করা হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মুক্তিযোদ্ধা গয়েশ্বর চন্দ্র রায়কে। হামলা হয়েছে বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেমের ওপর। কিশোরগঞ্জে মেজর (অব.) আখতারুজ্জামানকে হামলা করে রক্তাক্ত করা হয়েছে।

তিনি বলেন, মুক্তিযোদ্ধা, সংখ্যালঘু সম্প্রদায় ও নারী প্রার্থীসহ জাতীয় ঐক্যফ্রন্টের নেতাকর্মীদের হামলা, গ্রেপ্তারের মধ্যদিয়ে প্রমাণ হয়েছে এই সরকার নিজ দলের স্বার্থে কাজ করছে। এসব বিষয়ে প্রধান নির্বাচন কমিশনারের কাছে সুনির্দিষ্ট অভিযোগ করার পরও তারা  কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো হামলাকারীদের সাফাই  গেয়েছেন।সিইসিকে প্রত্যাহারের দাবি জানিয়ে নজরুল বলেন, ‘আমরা রাষ্ট্রপতির কাছে আবেদন করছি-বতর্মান সিইসিকে প্রত্যাহার করে একজন নিরপেক্ষ ব্যক্তিকে নিয়োগ দিন। সেনাবাহিনীর উদ্দেশে নজরুল বলেন, ‘সেনাবাহিনীর প্রতি আবেদন জনগণকে সুষ্ঠু নির্বাচন উপহার দিতে যথাযথ ব্যবস্থা নিন।’

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর