,

পুলিশকে আমি খুব মূল্য দিই : ড. কামাল

news-image

নিউজ ডেস্ক : আমার বক্তব্য যেভাবে প্রচারিত হয়েছে, ওই অর্থে তো বলি নাই। পুলিশ মানুষের মতো করে ভূমিকা রাখবে এটা আমরা সবাই আশা করি। ইনফ্যাক্ট আমি যখন সংবিধান লিখি তখন পুলিশকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেয়া হয়েছে। পুলিশ ছাড়া একটা সাংবিধানিক শাসন কখনওই চলতে পারে না। পুলিশকে আমি খুব মূল্য দিই, তারা শক্ত ভূমিকা রাখবে তাই আমরা আশা করি। বললেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন।

উল্লেখ্য, মঙ্গলবার ইসির সঙ্গে ঐক্যফ্রন্টের বৈঠককালে ড. কামাল হোসেন পুলিশকে জানোয়ার বলেন বলে অভিযোগ উঠে। এ বিষয়ে বুধবার দুপুরে মতিঝিলে নিজ চেম্বারে ব্যাখ্যা দেন ড. কামাল।

ড. কামাল হোসেন বলেন, আমার এমন কোনো বক্তৃতা পাবেন না যেখানে আমি পুলিশের প্রশংসা করিনি। পুলিশের যে ইতিহাস ও ঐতিহ্য আমরা ধরে নিচ্ছি তারা সংবিধানের পক্ষে কাজ করবে।

পুলিশের প্রশংসা করে ড. কামাল আরও বলেন, আমার বাসা রাজারবাগ। ২৫ মার্চ রাতে আমি দেখেছি রাজারবাগ পুলিশ লাইন থেকে জয় বাংলা রণধ্বনিতে পুলিশ কীভাবে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছে।

পুলিশ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতের বিষয়ে তিনি বলেন, তারা আমার নিরাপত্তার বিষয়ে উদ্বিগ্ন। যারা এসেছিলেন তারা বলেছেন, যদি আমার নিরাপত্তার প্রয়োজন হয়, তাহলে যেন তাদের জানাই। এছাড়া আর কিছু বলেন নাই। ডিএমপি কমিশনার সাহেবের আসার কথা ছিল, উনি আসতে পারেননি বলে আমাকে ফোন দিয়ে দুঃখ প্রকাশ করেছেন। একটি কাজে আটকে যাওয়ার কারণে উনি আসতে পারেননি। আরটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর