,

দিনভর গণসংযোগ করলেন মাশরাফি

news-image

নড়াইল প্রতিনিধি : নড়াইল-২ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মাশরাফি বিন মুর্তজা দিনভর গণসংযোগ এবং নির্বাচনী পথসভায় অংশ নিয়েছেন।

আজ বুধবার সদর উপজেলার কমলাপুর, রতডাঙ্গা, এড়েন্দা, দত্তপাড়া, তালতলা, চালিতাতলা বাজার, বাঁশগ্রাম বাজার, আউড়িয়া বাজার, মুলিয়া বাজার, তুলারামপুর বাজার, চাঁচড়ার মোড় এবং পেড়লি গ্রামে ভোট চেয়েছেন।

এসময় বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক বলেন, আমি আপনাদের সন্তান, আমাকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৌকা দিয়ে আপনাদের মাঝে পাঠিয়েছেন, আমি আপনাদের সহায়তায় নড়াইলের উন্নয়ন করতে চাই, আমি আশাকরি আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে বিজয়ী করে, নড়াইল জেলার উন্নয়ন করার সুযোগ করে দেবেন।

এ দিকে মাশরাফির স্ত্রী সুমনা হক সুমি চতুর্থ দিনের মতো আজও মাশরাফির জন্য সদর উপজেলার হবখালী ইউনিয়নের সাধুখালী, কোমখালী মধ্যপাড়া ও বৈদ্যপাড়া ও লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের তালবাড়িয়া এবং দীঘলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে উঠান বৈঠকে নৌকায় ভোট চেয়েছেন।

এ সময় উঠান বৈঠকে উপস্থিত ছিলেন দীঘলিয়া ইউপি চেয়ারম্যান মীনা ইয়াসমিন, নড়াইল পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম বাবলু, সুমির বোন সিতা হক রিক্তা, সঞ্জিবা হক রিপা, জেলা আওয়ামী লীগের সদস্য খশরুল আলম পলাশ প্রমুখ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর