,

নির্বাচনে এখনও থাকতে চাই : ফখরুল

news-image

নিউজ ডেস্ক : নির্বাচন কমিশনের (ইসি) ভূমিকা বদলাবে- এমন আশাবাদ ব্যক্ত করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন এখনও নির্বাচনে থাকতে চাই।

প্রচারণায় অংশ নিতে বুধবার সকালে বগুড়ার উদ্দেশে যাত্রা শুরুর আগে এ কথা বলেন বিএনপির এই নেতা।

ফখরুল আরও বলেন, সেনাবাহিনী মোতায়েনের পর নির্বাচনী পরিবেশের উন্নতি হবে- এমনটা আশা করা হয়েছিল। এখন উল্টো বিএনপি শীর্ষস্থানীয় নেতাদের ওপর আক্রমণ চালানো হচ্ছে। বিএনপি ও ঐক্যফ্রন্টের নেতাকর্মী ও সমর্থকদের ওপর বাড়ছে হামলা ও গ্রেফতার।

আজ দুপুর ২টা নাগাদ বগুড়া সদরের বাঘোপাড়ার পথসভায় যোগ দেবেন বিএনপি মহাসচিব।

শিবগঞ্জ, গোবিন্দগঞ্জ ও রামনাথপুর থানায় বেশ কয়েকটি পথসভার পর সন্ধ্যায় রংপুরের দুই জায়গায় গণসংযোগ করবেন মির্জা ফখরুল। রাতে নিজ বাড়ি ঠাকুরগাঁও থাকার পর আগামীকাল ঢাকায় ফিরবেন। বিডি প্রতিদিন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর