,

সারা নিজেই জানালেন ব্যাগে কী রাখেন (ভিডিও)

news-image

বিনোদন ডেস্ক : নারীদের ব্যাগের মধ্যে কী থাকে তা বরাবরই কৌতূহলের বিষয়। অনেকের কথায়, মেয়েদের ব্যাগে নেই এমন প্রয়োজনীয় জিনিস পাওয়া মুশকিল। তবে তারকাদের স্টাইলিশ পার্স ব্যাগে কী থাকে তা বরাবরই নজর কাড়ে সবার। সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউডের নবাগত অভিনেত্রী সারা আলি খান জানালেন তার ব্যাগের ভেতরকার জিনিসগুলোর কথা।

ভারতীয় বিনোদনমূলক ম্যাগাজিন পিঙ্কভিলাকে দেওয়া সাক্ষাৎকারে সারা তার ব্যাগের মধ্যে ঠিক কী কী রাখেন, সেকথা নিজেই ফাঁস করেছেন। সারার কিছুটা মজা করেই জানান, তিনি যে কারো ব্যাগ চুরি করতে পারেন, যেহেতু তিনি নিজে কোনো দামী ব্যাগ কিনতে চান না। যদিও এর পরে তিনি মহা সমস্যায় পড়বেন সেকথা তিনি ভালো করেই জানেন।

এর পরই নিজের ব্যাগে থাকা একের পর এক জিনিস বের করে দেখিয়েছেন সারা।

সারার ব্যাগ থেকে বেরিয়েছে- দুটি পারফিউম, চুইংগামের প্যাকেট, আখরোট ও বাদামের বক্স, ইয়ার ফোন, ওয়ালেট, নোটবুক, চিরুনি, ট্যাম্পন (স্যানিটারি ব্যাগের পরিবার্তে ব্যবহার করা হয়) ডঙ্গেল (ইন্টারনেটের জন্য) লেন্স, ইয়ার রিং, ফোন, চার্জার, লিপবাম, টাইড পেন (জামায় কোনো দাগ লাগলে তা তোলার জন্য ব্যবহার করা হয়)।

সারাকে যখন প্রশ্ন করা হয়, ব্যাগে তার কাছের কাউকে পুরে রাখতে বললে তিনি কাকে রাখবেন? উত্তরে সারা বলেন, বাবা-মা ও ভাই (সাইফ-অমৃতা ও ইব্রাহিম)।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর