,

গয়েশ্বরকে দেখতে গেলেন নসরুল হামিদ

news-image

নিউজ ডেস্ক : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৩ আসনের বিএনপি প্রার্থী গয়েশর চন্দ্র রায়কে দেখতে গেছেন আওয়ামী লীগ সরকারের বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। আজ বুধবার বেলা সোয়া ১১টার দিকে আহত গয়েশ্বরকে দেখতে তার নয়াপল্টনের অফিসে যান প্রতিমন্ত্রী।

নসরুল হামিদ বিপু বলেন, গয়েশ্বরের ওপর হামলার ঘটনায় তিনি মর্মাহত। এ ধরনের ঘটনা কাম্য নয়। এ সময় দোষীদের আইনের আওতায় আনার আশ্বাস দেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী।

গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর অদূরে কেরানীগঞ্জের চুনকুটিয়া চৌরাস্তায় নির্বাচনী গণসংযোগকালে হামলায় রক্তাক্ত হন গয়েশ্বর চন্দ্র রায়। পরে রাত ৮টার দিকে প্রাথমিক চিকিৎসা নিয়ে গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে যোগ দেন তিনি। এ সময় রক্তাক্ত পাঞ্জাবি গায়ে জড়িয়েই বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।

জানা গেছে, নকটিয়া এলাকায় প্রচারণা শেষে নেতাকর্মীদের নিয়ে কদমতলী যাচ্ছিলেন গয়েশ্বর। পথে পরিচর্যা হাসপাতালের সামনে পৌঁছালে পেছন থেকে তাদের ওপর হামলা করা হয়। এতে গয়েশ্বর রায়সহ ২০-২৫ জন আহত হন। তখন রক্তাক্ত অবস্থায় একটি দোকানে অনেক সময় অবরুদ্ধ ছিলেন গয়েশ্বর। পরে সাংবাদিকরা খবর পেয়ে ঘটনাস্থলে গেলে হামলাকারীরা চলে যায়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর