,

প্রচারণা বন্ধ ২৮ ডিসেম্বর মধ্যরাত থেকে

news-image

বিশেষ প্রতিনিধি : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রচারণা শেষ হচ্ছে আগামী ২৮ ডিসেম্বর মধ্যরাতে (রাত ১২টা)। নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী, ওই সময়ের পর থেকে ৩০ ডিসেম্বর ভোট গ্রহণের আগে সব ধরনের প্রচার-প্রচারণা নিষিদ্ধ।

তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচন সংক্রান্ত প্রচারণা ও বেসরকারি বিভিন্ন টেলিভিশন চ্যানেলে এ সম্পর্কিত টকশো বা আলোচনার বিষয়ে ইসি এখন পর্যন্ত কোনো নির্দেশনা দেয়নি। এ নিয়ে রাজনৈতিক দলগুলোসহ নির্বাচন-সংশ্লিষ্টদের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে।

নির্বাচন ও রাজনীতি বিশ্লেষকদের মতে, ২৮ ডিসেম্বর রাত ১২টার পর থেকে প্রার্থীদের প্রচারণা বন্ধ থাকছে। তবে বর্তমান তথ্য-প্রযুক্তির যুগে ফেসবুক-টুইটারসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া নির্বাচন সংক্রান্ত পোস্ট, মন্তব্য, শেয়ারিং, ভিডিওবার্তাও প্রচারণার অংশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচন নিয়ে গুজব ছড়ানোর পাশাপাশি অনেক প্রার্থীর বিরুদ্ধে অপপ্রচার কিংবা চরিত্র হননের ঘটনাও ঘটছে। যার কারণে এদিকেও ইসির মনোযোগ দেওয়া ছাড়াও একটি সুনির্দিষ্ট নির্দেশনা থাকা জরুরি।

এছাড়া নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে শেষ হওয়ার পর এ নিয়ে টিভি টকশো বা আলোচনা অনুষ্ঠানের বিষয়েও ইসির স্পষ্ট নির্দেশনা থাকা উচিত। তা না হলে এসব অনুষ্ঠানেও বিভিন্ন দলের নেতারা ও দলপন্থীরা প্রার্থীদের পক্ষে-বিপক্ষে নানা কথা বলার সুযোগ পাবেন, যা নির্বাচনী আচরণবিধির পরিপন্থী হবে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর