,

অবশেষে দুবাইয়ের খোঁজ মিললো ‘নিখোঁজ’ রাজকুমারীর

news-image

অনলাইন ডেস্ক : অবশেষে সংযুক্ত আরব আমিরাতের নিখোঁজ রাজকুমারীর খোঁজ মিলেছে। সম্প্রতি রাজপরিবারের পক্ষ থেকে ওই রাজকন্যার নতুন ছবি প্রকাশ করা হয়েছে। সেই সঙ্গে বলা হয়েছে তিনি রাজ পরিবারের সঙ্গেই আছেন।

গত সোমবার সংযুক্ত আরব আমিরাত নিখোঁজ রাজকন্যার ছবি প্রকাশ করে। সোমবার সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শেখ লতিফার বর্তমান অবস্থা সম্পর্কে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক দূতকে জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, রাজকুমারীর নিখোঁজ হওয়া সংক্রান্ত ‘মিথ্যা’ প্রচারণার জবাব দেওয়া হয়েছে তাতে।

প্রকাশিত নতুন ছবিতে দেখা যায়, রাজকুমারী শেখ লতিফা জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সাবেক হাই কমিশনার ও আয়ারল্যান্ডের সাবেক প্রেসিডেন্ট ম্যারি রবিনসনের সঙ্গে বসে আছেন।

গত মার্চ থেকে নিখোঁজ রয়েছেন এমন খবর প্রকাশিত হয়েছে বিভিন্ন গণমাধ্যমে। ৩৩ বছর বয়সী রাজকুমারী মার্চে দুবাই থেকে পালানোর চেষ্টা করেছিলেন বলে ধারণা করা হয়। ফরাসী গোয়েন্দা হার্ভি হুবার্টের সহায়তায় তিনি পালানোর চেষ্টা করেছিলেন বলে শোনা যায়।

নিখোঁজ হবার পর শেখ লতিফা ইউটিউবে এক ভিডিও পোস্টে জানিয়েছিলেন, তিনি দুবাই থেকে পালাচ্ছেন, কারণ সেখানে তিনি পরিবারের হাতে নানা দুর্ব্যবহারের শিকার এবং তার ওপর নানা ধরনের বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

অন্য একটি সূত্র জানায়, রাজকুমারীকে ভারতের কাছে এক ইয়ট থেকে ধরে জোর করে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

অন্যদিকে রাজপরিবার ওই খবর অস্বীকার করে। তাদের দাবি, রাজকন্যা বাড়িতেই ছিলো।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর