,

হত্যা মামলার আসামি ছেলেসহ সহযোগীরা বাবার নির্বাচনী প্রচারণায়

news-image

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইল–৩ আসনের (ঘাটাইল) আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আতাউর রহমান খানের নির্বাচনী প্রচারণায় নেমেছেন তাঁর ছেলে সহিদুর রহমান খান (মুক্তি) ও তাঁর সহযোগীরা। তাঁরা টাঙ্গাইলের বহুল আলোচিত আওয়ামী লীগ নেতা ফারুক আহমেদ হত্যা মামলার আসামি। হত্যা মামলার আসামিদের উপস্থিতির কারণে বিব্রত হচ্ছেন স্থানীয় আওয়ামী লীগের নেতা–কর্মীরা। আর বিএনপি বলছে, চিহ্নিত সন্ত্রাসীরা এলাকায় অবস্থান করলে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব হবে না।

এই আসনের সাংসদ আমানুর রহমান খান ফারুক হত্যা মামলায় দুই বছরের অধিক সময় ধরে কারাগারে আছেন। এবার এ আসনে তাঁকে মনোনয়ন না দিয়ে তাঁর বাবা আতাউর রহমান খানকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। আমানুরের অন্য তিন ভাইও ফারুক হত্যা মামলার আসামি। তাঁরা চার বছর ধরে পলাতক রয়েছেন।

গতকাল মঙ্গলবার টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এই আসনে বিএনপির মনোনীত প্রার্থী লুৎফর রহমান খান (আজাদ) অভিযোগ করেন, চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি হওয়ার পরও আতাউর রহমান খানের দুই ছেলে সহিদুর রহমান খান মুক্তি ও জাহিদুর রহমান খান কাকন তাঁদের বাহিনী নিয়ে নির্বিঘ্নে ঘাটাইলে নৌকার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। অথচ পুলিশ তাঁদের গ্রেপ্তার করছে না। বিভিন্ন স্থানে সহিদুরের নেতৃত্বে ধানের শীষের নির্বাচনী অফিস বন্ধ করে দেওয়া হয়েছে। দিনে আওয়ামী লীগ–সমর্থিত সন্ত্রাসীরা আর রাতে পুলিশ বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষের কর্মীদের হুমকি দিচ্ছে। এ ব্যাপারে নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তাদের লিখিতভাবে জানিয়েও কোনো ফল পাওয়া যায়নি।

সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, সহসভাপতি হাসানুজ্জামিল শাহীন, মহিলা দলের সভানেত্রী নিলুফার খান প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলা আওয়ামী লীগ সূত্র জানায়, ফারুক হত্যা ও একটি অস্ত্র মামলায় পলাতক আসামি সহিদুর রহমান খান ১০ ডিসেম্বর ঘাটাইলে এসেছেন। তাঁর সহযোগী ফারুক হত্যা মামলার পলাতক আসামি আলমগীর হোসেন ওরফে চান ও ছানোয়ার হোসেনও রয়েছেন। ১৩ ডিসেম্বর ঘাটাইল বালিকা উচ্চবিদ্যালয়ে উপজেলা আওয়ামী লীগের কর্মিসভা অনুষ্ঠিত হয়। সেখানে জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতারা অংশ নেন। সে সমাবেশে সহিদুর বক্তব্য দেন।

নিহত ফারুক আহমেদের স্ত্রী ও এই মামলার বাদী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাহার আহমেদ ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘প্রধানমন্ত্রীর প্রতি আমার আস্থা ও বিশ্বাস রয়েছে। আমার স্বামী বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদকারী ফারুক হত্যার বিচার আমি অবশ্যই পাব।’

জানতে চাইলে ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক শহিদুল ইসলাম ওরফে লেবু বলেন, ‘আমরা নৌকার পক্ষে প্রচারণা চালাচ্ছি। সহিদুর রহমান খান মুক্তিও তাঁর বাবার পক্ষে কাজ করছেন। তবে তিনি জামিনে আছেন কি না সে বিষয়ে আমার কিছু জানা নেই।’ সহিদুরের সঙ্গে একাধিক নির্বাচনী সমাবেশে যোগ দেওয়ার কথাও তিনি স্বীকার করেন।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা আহমেদ বলেন, এ ব্যাপারে তিনি একটি লিখিত অভিযোগ পেয়েছেন। বিষয়টি সম্পর্কে তদন্ত করে রিটার্নিং কর্মকর্তাকে জানানোর জন্য তিনি ঘাটাইল থানার ওসির কাছে পাঠিয়েছেন। সূত্র: প্রথম আলো

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর