,

বড়দিনে নজর কাড়লেন জয়

news-image

বিনোদন প্রতিবেদক : জেরুজালেমের দক্ষিণে ছোট এক শহর বেথেলহেম। প্রায় দুহাজার বছর আগে এই ছোট্ট শহরের বুকে জন্ম নিয়েছিলো এক শিশু। সেদিন তার আগমনের আলোয় জ্বলে উঠেছিলো পৃথিবী। সেই আলোর হাত ধরে মানবজাতি পেয়েছিলো ক্ষমা ও মুক্তির পথ। তিনি মহামানব যিশুখ্রিস্ট।

আজ ২৫ ডিসেম্বর তার জন্মদিন। এই দিনকে ঘিরে সারা বিশ্বের খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ পালন করেন ক্রিসমাস বা বড়দিন। তাকে শ্রদ্ধায় স্মরণ করেন বিশ্বের মুক্তিকামী সব মানুষেরা।

বড়দিনের রয়েছে বিশেষ সাজ। সেই সাজে সজ্জিত হয়ে যিশুকে সম্মান জানানো হয়। তেমনি সাজলো শাকিব খান ও অপু বিশ্বাসের পুত্র আব্রাম খান জয়। ছেলে ও নিজের মাথায় বড়দিনের টুপি দিয়ে কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন অপু বিশ্বাস। সেখানে দেখা গেছে সাজ-সজ্জার অনুষঙ্গ ক্রিসমাস ট্রিও রাখা পাশে।

বাবা-মায়ের মতো নেট দুনিয়ার ‘তারকা’ আব্রাম খান জয়! তাই বড়দিনের সাজে তার ছবিগুলো পোস্ট হওয়ার পর থেকেই নজর কেড়েছে নেটিজেনদের।

এদিকে সবাইকে বড় দিনের শুভেচ্ছা দিয়ে অপু জানান, ছেলেকে সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল রাখার শিক্ষা দিয়ে তাকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার জন্যই বড়দিনের আমেজে আয়োজন।

তিনি বলেন, ‘জগতে মানুষ বড়। মানুষের জন্যই ধর্ম এসেছে। সব ধর্মেই মহামানবেরা জন্মেছেন। তাদের জীবন ও আদর্শ নানাদিক থেকেই অনুকরণীয়। বড় হয়ে এই উপলব্দিটা যেন জয়ের মধ্যে থাকে। সেজন্যই সব ধর্মের প্রতিই ওর মনে ইতিবাচক ভাবনা তৈরি করতে চাই। ও যেন সুন্দর মানুষ হয়ে গড়ে ওঠে।’

সম্প্রতি জয় বসুন্ধরা আবাসিক এলাকার ‘ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা’ তে প্লে-গ্রুপে ভর্তি হয়েছে। সেখানেও জনপ্রিয় হয়ে উঠছে জয়।

এখন চলছে তার বাৎসরিক ছুটি। অবকাশে বাবা ও মায়ের সঙ্গে আনন্দেই কাটছে তার দিনগুলো।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর