,

জেলা পর্যায়ে ব্যালট পেপার বিতরণ শুরু

news-image

নিজস্ব প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জেলা পর্যায়ে ব্যালট পেপার বিতরণ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার বিকাল থেকে ঢাকার দুটি সরকারি প্রেস (বিজি ও গভর্নমেন্ট) থেকে এসব ব্যালট পেপার বিতরণ করা শুরু হয়েছে। ইতোমধ্যে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিতে পুলিশ, র‌্যাব ও ডিএমপিকে অবহিত করা হয়েছে।

ঐক্যফ্রন্টের একজন প্রার্থীর মৃত্যুজনিত কারণে গাইবান্ধা-৩ আসনের ভোট স্থগিত হওয়ায় ৩০ ডিসেম্বর ২৯৯ আসনে ভোট হবে। এরমধ্যে ছয়টি আসনে ইভিএমে ভোট হওয়ায় বাকি ২৯৩ আসনে ব্যালট পেপার ব্যবহার করা হবে।

ইসির সহকারী সচিব সৈয়দ গোলাম রাশেদ জানান, ২৯৩ আসনের মধ্যে যেগুলোর এখনও ঝামেলা রয়েছে (আদালতের নির্দেশনার অপেক্ষা) সেগুলো যখনই ইসির সিদ্ধান্ত পাওয়া যাকে তখনই ব্যবস্থা নেয়া হবে। জরুরি প্রয়োজনে ব্যালট পেপার পৌঁছাতে দুটি হেলিকপ্টারও প্রস্তুত রয়েছে বলে জানান রাশেদ।

ইসি কর্মকর্তারা জানান, সংসদ নির্বাচনের শেষ পর্যায়ের প্রস্তুতি প্রায় সম্পন্ন। নির্বাচনী প্রশিক্ষণও শেষ। ভোটগ্রহণের জন্য সিল-প্যাডসহ নির্বাচনী সামগ্রী ইতোমধ্যে জেলা পর্যায়ে পৌঁছে দেয়া হয়েছে। শুধু ব্যালাট পেপার ছাড়া অন্য সামগ্রি পাঠানো হয়েছে। নির্বাচন কমিশন ভবন থেকে স্টাম্প প্যাড, অফিসিয়িাল সিল, মাকিং সিল, ব্রাস সিল, লাল গালা, অমোচনীয় কালির কলম, হেসিয়ান বড় ব্যাগ, হেসিয়ান ছোট ব্যাগ, চার্জার লাইট, ক্যালকুলেটর, স্ট্যাপলার মেশিন ও স্টাপ পিন ইত্যাদি সামগ্রী পাঠানো হয়।

ইসির ক্রয় ও মূদ্রণ শাখার প্রশাসনিক কর্মকর্তারা জানান, ব্যালট পেপার বাদে অন্য সব নির্বাচনী সামগ্রী আগেই বিতরণ করা হয়েছে। এখন ব্যালট পেপার বিতরণ শুরু হয়েছে। ২৭ ডিসেম্বরের মধ্যে ব্যালট বিতরণের সময় বেঁধে দেয়া হয়েছে। গত রোববার ইসি সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের জানিয়েছিলেন, নির্বাচনের তিনদিন আগেই জেলা পর্যায়ে ব্যালট পেপার পাঠানোর কাজ শেষ করা হবে। বাংলাদেশ জার্নাল

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর