,

প্রধানমন্ত্রীর জন্য ভোট চাইলেন ডিপজল

news-image

বিনোদন ডেস্ক : গোপালগঞ্জে-৩ আসনের প্রার্থী প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার জন্য কোটালীপাড়ায় ভোট চেয়েছেন চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল।

মনোয়ার হোসেন ডিপজল বলেন, গোপালগঞ্জ ৩ আসন থেকে আপনারা শতভাগ ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে নির্বাচিত করবেন। শেখ হাসিনা দেশের প্রধানমন্ত্রী হলে দেশের উন্নয়ন হয়। দেশের মানুষ সুখে শান্তিতে বসবাস করে। তাই আমাদের সকলের নৌকায় ভোট দেওয়া উচিৎ।

মঙ্গলবার কোটালীপাড়া উপজেলার কুশলা ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি প্রধানমন্ত্রীর জন্য ভোট চান।

কুশলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দিলীপ কুমার বাড়ৈর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার, সাবেক উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, পৌর মেয়র মো. কামাল হোসেন শেখ, সাবেক পৌর মেয়র এইচ এম অহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুভাষ চন্দ্র জয়ধর, সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন কবির ও চিত্র নায়িকা আঁচল বক্তব্য রাখেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর