,

প্রধানমন্ত্রী আপনি ভুল করছেন : কাদের সিদ্দিকী

news-image

টাঙ্গাইল প্রতিনিধি: কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি ও ঐক্যফ্রন্ট নেতা বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনি ভুল করছেন, আপনার সর্বনাশ হয়ে যাচ্ছে। বঙ্গবন্ধু কন্যা, নির্বাচন নিয়ে এমন করতে পারেন না। আপনি গণতন্ত্রের কোন কিছুই জানেন না। ইয়াহিয়া পারেনি, টিক্কা খান পারেনি, আপনিও পারবেন না। বাংলাদেশের মানুষকে আপনি চেনেন নাই, সেই জন্য এসব করছেন। বাংলাদেশের মানুষ যদি একবার ভাবে যে আপনাকে মানবে না, তাহলে আপনার ‘মাইট্যা পুলিশ’ কিছুই করতে পারবে না।

মঙ্গলবার বিকেলে টাঙ্গাইলের কালিহাতি কলেজ মাঠ প্রাঙ্গণে টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী ইঞ্জিনিয়ার লিয়াকত আলীর নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেছেন।

বঙ্গবীর কাদের সিদ্দিকী আরো বলেন, শেখ হাসিনা আপনি গ্রেফতার বন্ধ করেন, পুলিশি হয়রানি বন্ধ করেন। আপনি যদি ভোট পান আপনি জিতবেন। আর আমরা যদি ভোট পাই তবে আমাদের ভোট চুরি করে নিতে পারবেন না। এবারের ভোট আপনাকে চুরি করে নিতে দিব না। এবার ভোট চোরও পাইতে অসুবিধে হবে। প্রতিটা কেন্দ্রে কেন্দ্রে ভোট চোর ধরতে জনগণ বসে থাকবে।

এসময় আরো উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সেলিমা রহমান, উপদেষ্টা আতাউর রহমান ডালিসহ স্থানীয় বিএনপি ও কৃষক শ্রমিক জনতালীগের নেতৃবৃন্দরা। নির্বাচনী জনসভা বক্তারা ধানের শীষে ভোট দিয়ে খালেদা জিয়ার মুক্তির পথ সুগম করার অনুরোধ জানান।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর