,

গোলাপগঞ্জে বিএনপি প্রার্থীর হামলায় ম্যাজিস্ট্রেট হাসপাতালে

news-image

গোলাপগঞ্জ (সিলেট) প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাচনে দায়িত্বে থাকা ম্যাজিস্ট্রেট সুমন্ত ব্যানার্জির ওপর হামলা করা হয়েছে।

মঙ্গলবার রাতে উপজেলার হেতিমগঞ্জ বাজারে সড়কের ওপর চলা জাতীয় ঐক্যফ্রন্টের মনোনীত প্রার্থী বিএনপি নেতা ফয়সল আহমদ চৌধুরীর পথসভায় মোবাইল কোর্ট পরিচালনা করতে গিয়ে তিনি এ হামলার শিকার হন।

হামলায় গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে থানায় মামলার প্রস্ততি চলছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান।

মঙ্গলবার রাতে থানার ওসি একেএম ফজলুল হক শিবলী জানান, এ ঘটনার পর এখনো কোনো মামলা হয়নি।

জানা যায়, মঙ্গলবার সন্ধ্যার পর উপজেলার হেতিমগঞ্জ বাজারের সড়কের ওপর নির্বাচনী পথসভা করছিল বিএনপির কর্মী-সমর্থকরা। এ সময় নির্বাচনে ম্যাজিস্ট্রেটের দায়িত্বে থাকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমন্ত ব্যানার্জি মোবাইল কোর্ট পরিচালনা করতে ওই এলাকায় যান।

তিনি পথসভায় পৌঁছার আগেই তার ওপর হামলা করা হয়। হামলায় গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

মঙ্গলবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান যুগান্তরকে হামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় আজ রাতেই মামলা দায়ের করা হবে।যুগান্তর

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর