,

উঠান বৈঠকে হামলায় বিএনপির প্রার্থী মেজর আখতারুজ্জামান রক্তাক্ত

news-image

কিশোরগঞ্জ প্রতিনিধি : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-২ আসনের জাতীয় ঐক্যফ্রন্ট প্রার্থী বিএনপি নেতা মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ হামলায় রক্তাক্ত জখম হয়েছেন ধানের শীষের এই প্রার্থী।

মঙ্গলবার রাত সাড়ে ৯টায় কটিয়াদী উপজেলার পীর নোয়াকান্দি গ্রামে উঠান বৈঠকে এ হামলা হয়। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। আখতারুজ্জামানের ছেলে হাবিবুজ্জামান রনিসহ অন্তত তিনজনকে আটক করেছে পুলিশ।

আখতারুজ্জামানের অভিযোগ, নির্বাচনী গণসংযোগের অংশ হিসেবে রাতে তিনি উঠান বৈঠক করছিলেন। এ সময় তার কর্মী-সমর্থকদের ওপর সাদা পোশাকে পুলিশ এসে হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। তাকে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেয়া হয়।

কটিয়াদী থানার ওসি শামসুদ্দিনের ভাষ্য- নোয়াকান্দি গ্রামে আওয়ামী-লীগ বিএনপির মধ্যে সংঘর্ষ হচ্ছে, এমন খবরে পুলিশ সেখানে গেলে বিএনপির কর্মীরা হামলা চালায়। এতে তিন এসআইসহ চার পুলিশ সদস্য আহত হয়েছেন। আহত পুলিশ সদস্যদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।যুগান্তর

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর