,

নৌকার পক্ষে ভোট চাওয়ায় বিএনপি নেতা বহিষ্কার

news-image

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনে আওয়ামী লীগের প্রার্থী শামীম ওসমানের পক্ষে ভোট চাওয়া সেই বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃত ওই নেতার নাম মনিরুল আলম ওরফে সেন্টু চেয়ারম্যান। তিনি ফতুল্লা থানা বিএনপির সহসভাপতি।

সোমবার বিকালে বিএনপির সহদফতর সম্পাদক বেলাল আহমেদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কার্যকলাপের জন্য মনিরুল আলমকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

এতে জানানো হয়, মনিরুল আলমকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

গত শনিবার নারায়ণগঞ্জ সদর উপজেলার পঞ্চবটীতে নির্বাচনী সভায় যোগ দিয়ে ফতুল্লা থানা বিএনপির সহসভাপতি মনিরুল আলম শামীম ওসমানের পক্ষে ভোট চান।

ওই নির্বাচনী সভায় তিনি বলেন, ‘শামীম ওসমান এলাকায় অনেক উন্নয়ন করেছেন। যেহেতু আমাদের দলের কোনো প্রার্থী এখানে নেই, তাই আমরা তাকে সমর্থন জানিয়েছি।’

এ ঘটনার পর মনিরুলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার দাবি উঠে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর