,

ঢাকা-৫ আসনে নবীউল্লাহ নবীর বিশাল শোডাউন

news-image

নিজস্ব প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক পাওয়ার পর থেকে নিয়ম করে প্রতিদিনই প্রচারণা ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন ঢাকা-৫ আসনের বিএনপি ও ঐক্যফ্রন্টের প্রার্থী নবীউল্লাহ নবী। এরই ধারাবাহিকতায় আজও প্রচারণায় নেমেছেন রাজপথ কাঁপানো এই নেতা। সোমবার সকাল সাড়ে ১০টায় ডেমরার বামোইল বাজার থেকে গণসংযোগে নেমেছেন তিনি। এ সময় তার সঙ্গে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতি দেখা গেছে। পরিলক্ষিত হয়েছে তাদের বাঁধ-ভাঙা উল্লাসও।

এর আগে, গত ১১ ডিসেম্বর পারিবারিক কবরস্থান জিয়ারত করে নির্বাচনী গণসংযোগ শুরু করেন নবীউল্লাহ নবী। পরের দিন বুধবার মৃধাবাড়িতে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়। সেখানে তিনি নানা দিকনির্দেশনামূলক বক্তব্য তুলে ধরেন। ইতোমধ্যে ৫০ নং ওয়ার্ড, ৪৮ নং ওয়ার্ড এবং গতকাল ডগাইর বাজারসহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেছেন নবীউল্লাহ নবী।

এ আসনে সর্বমোট ভোটার ৪ লাখ ৫০ হাজার ৭২৫। এর মধ্যে পুরুষ ভোটার ২,৩১৫৯২ এবং নারীভোটার ২,১৯১৩৩। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪৮, ৪৯ ও ৫০ নম্বর ওয়ার্ড এবং ঢাকা মেট্রোপলিটনের ডেমরা, দনিয়া, মাতুয়াইল ও সারুলিয়া ইউনিয়ন নিয়ে এ আসনটি গঠিত।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর