,

এত দাম আলিয়ার সাধারণ পোশাকের!

news-image

বিনোদন ডেস্ক : নিজের কাজের জগৎ ছাড়া ব্যক্তিগত জীবন নিয়ে হামেশাই খবরে উঠে আসেন আলিয়া ভাট। এমনকি নিজের ফ্যাশনের জন্যও রীতিমতো আলোচিত হন এই বলিউড সুন্দরী। আবারও তিনি খবরে উঠে এলেন। তবে বয়ফ্রেন্ড রণবীর কাপুর বা নিজের কাজের জন্য নয়, এবার আলোচনার বিষয় আলিয়ার ‘পোশাক’। তবে পোশাকের চেয়ে তাঁর দাম সবাইকে অবাক করেছে।

আলিয়া ভাটের পোশাক হামেশাই খবরে উঠে আসে। শুধু পোশাক নয়, তাঁর জুতা, ব্যাগ, চশমা সবকিছু সবার নজর কাড়ে। আর সবচেয়ে বেশি অবাক করে আলিয়ার জামা, জুতা আর ব্যাগের দাম। এবার তার একটি পোশাকের দাম সবাইকে অবাক করেছে। বিটাউন অভিনেত্রীরা দামি পোশাক আর জুতা পরবেন, সেটাই স্বাভাবিক। কিন্তু আলিয়ার সাধারণ পোশাকের আকাশছোঁয়া দাম সত্যি অবাক করার মতো। সম্প্রতি আলিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর একটি ছবি শেয়ার করেছেন।

ছবিতে এই বলিউড অভিনেত্রীকে বেগুনি রঙের একটি জাম্প স্যুটে দেখা গেছে। জাম্প স্যুটটি দেখতে খুব সাধারণ হলেও তা সবার নজর কেড়েছে। আলিয়াও এই ছবিতে নিজেকে খুবই সাধারণভাবে মেলে ধরেছেন। এই বিটাউন সুন্দরীর গায়ে কোনো অলংকার নেই। কিন্তু এই সাধারণ সাজেও অসাধারণ হয়ে উঠেছেন আলিয়া। বেগুনি রঙের জাম্প স্যুটে আলিয়াকে খুব ভালো মানিয়েছে। এবার জানা যাক পোশাকটির দাম কত। আলিয়া লন্ডনের প্রখ্যাত ডিজাইনার গ্যালভানের এই পোশাকটি পরেছেন। বেগুনি রঙের জাম্প স্যুটটির দাম ৮৮ হাজার ৪৬০ রুপি। এই পোশাকের সঙ্গে মানানসই গয়না পরলে সব মিলিয়ে তার দাম হতো এক লাখ রুপির কাছাকাছি।

আলিয়ার একাধিক ছবি পর্দায় আসতে চলেছে। এই বলিউড সুন্দরীকে জয়া আখতারের ‘গাল্লি বয়’, করণ জোহরের ‘তখত্‌’ এবং অয়ন মুখার্জির ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে দেখা যাবে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর