,

মর্মান্তিক প্লেন দুর্ঘটনায় নিহত মেক্সিকোর নতুন গভর্নর

news-image

আন্তর্জাতিক ডেস্ক : দায়িত্ব নেওয়ার মাত্র দশ দিনের মাথায় মর্মান্তিক প্লেন দুর্ঘটনায় মৃত্যু হয়েছে মেক্সিকোর পুয়েবলা রাজ্যের এক গর্ভনরের। দুর্ঘটনায় একইসঙ্গে প্রাণ হারিয়েছেন তার স্বামী সিনেটর রাফায়েল মোরেনো ভ্যালি।

স্থানীয় সময় সোমবার (২৪ ডিসেম্বর) তাদের বহনকারী হেলিকপ্টারটি উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হলে একসঙ্গে স্বামী-স্ত্রী দুইজনেরই মৃত্যু হয়।

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ের পর ৪৫ বছর বয়সী মার্থা ইরিকা আলোনসো প্রথম নারী গর্ভনর হিসেবে পুয়েবলা রাজ্যের দায়িত্ব গ্রহণ করেন গত ১৪ ডিসেম্বর। তিনি কেন্দ্রীয় ডানপন্থি ‘পান’ পার্টির সদস্য ছিলেন।

দুর্ঘটনায় আলোনসোর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মেক্সিকোর নবনির্বাচিত প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদোর। এক টুইটে প্রেসিডেন্ট লোপেজ দুর্ঘটনায় তাদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।

একইসঙ্গে দুর্ঘটনার কী কারণ, তার সত্যতা উদঘাটনে অনুসন্ধান করা হবে বলেও জানান তিনি। তবে প্রাথমিক প্লেনটি দুর্ঘটনার কোনো কারণ জানা যায়নি।

গত জুলাইয়ে অনুষ্ঠিত নির্বাচনে ম্যানুয়েল বারবোসাকে হারিয়ে পুয়েবলার নতুন গর্ভনর নির্বাচিত হন আলোনসো। এরপর গত ১৪ ডিসেম্বর অফিসের দায়িত্ব গ্রহণ করেন তিনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর