,

নৌকার প্রচারে প্রধানমন্ত্রীর দুই নাতনি

news-image

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর-৩ (সদর) আসনে আওয়ামী লীগ প্রার্থী, স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে ভোট চাইতে মাঠে নেমেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাতনি ও সায়মা ওয়াজেদ পুতুলের মেয়ে আলীজে খন্দকার রূপন্তী ও আমরিন খন্দকার অবন্তী।

সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফরিদপুর সদর আসনের একাধিক স্থানে পথসভায় তারা নৌকা প্রতীকে ভোট চেয়ে বক্তৃতা করেন। সকালে সদর উপজেলার চাঁদপুর ইউনিয়নে দুটি সভায় রূপন্তী ও অবন্তী বর্তমান সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে সবার কাছে ভোট চান।

বিকালে ফরিদপুর পৌরসভার অম্বিকাপুর খেয়াঘাট সংলগ্ন বক্তার হোসেন খানের বাড়িতে উঠান বৈঠকে তারা যোগ দেন। ৭নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগ নেত্রী মদিরা আহমেদের সভাপতিত্বে বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ঝর্না হাসান, স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের বোন ওয়াহিদা বেগম, মেয়ে শারিকা মিল্লাত রিতু, আওয়ামী লীগ নেতা জাহিদ বেপারী, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেন্টু, শ্রমিক লীগ নেতা বক্তার হোসেন খান, মাজেদুর রহমান মাজেদ প্রমুখ। উঠান বৈঠকে তারা বলেন, ফরিদপুরে গত ১০ বছরে অনেক উন্নয়ন হয়েছে। আর এসব উন্নয়ন কর্মকাণ্ড হয়েছে তারই দাদা স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের হাত দিয়ে। উন্নয়নের এই ধারাবাহিকতা বজায় রাখতে আসন্ন নির্বাচনে সবাইকে নৌকা প্রতীকে ভোট দিন। প্রধানমন্ত্রীর নাতনিদের একনজর দেখতে বিভিন্ন স্থান থেকে বিপুল সংখ্যক মহিলা ভিড় জমান।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর