,

ভিন্ন আয়োজনে মালয়েশিয়া জুড়ে পালিত হচ্ছে বড়দিন

news-image

মালয়েশিয়া প্রতিনিধি: ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় বর্ণাঢ্য আয়োজনে মালয়েশিয়ায় পালিত হচ্ছে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। খ্রিষ্ট ধর্মাবলম্বীদের প্রধান এ উৎসবকে ঘিরে রাজধানী কুয়ালালামপুর জুড়ে বিরাজ করছে আনন্দের আবহ। দিনটিকে কেন্দ্র করে নানা রূপে সাজানো হয়েছে শহরের বিশেষ স্থানগুলোকে। প্রতি বছরের মত এবছরও শরের প্রধান প্রধান স্থাপনাগুলো সেজেছে নতুন সাজে।

ক্রিসমাসের রঙে মেতে উঠেছে পুরো রাজধানী। রাস্তার ধার ঘেঁষে দাঁড়িয়ে থাকা গাছগুলো থেকে শুরু করে দালানকোঠা, সবকিছুই সাজানো হয়েছে চোখ জুড়ানো মন ভরানো নীল-সোনালী আলোয়। আলোক-সজ্জার প্রথম থেকেই এ আলোর উৎসব দেখতে বিপনী বিতানগুলোতে জড়ো হয় উৎসুক লোকজন।

বড়দিনের প্রস্তুতিতে পিছিয়ে নেই এখানকার জনসাধারণ। বড়দিনের ছুটির কারণে কেনাকাটায় ব্যস্ত জনসাধারণ। রকমারি পণ্যের সমাহার সেখানকার দোকানগুলো, সাজানো হয়েছে সান্তা ক্লজ ও বাক্সবন্দী উপহারের মত বড়দিনের বিভিন্ন সূচকের আদলে। ক্রেতাদের জন্য পরিবেশিত হচ্ছে রকমারী খাবার। দোকানগুলোতে দেখা যাচ্ছে সুসজ্জিত ক্রিসমাস ট্রি।

বড়দিনের এ উৎসবে পিছিয়ে নেই মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিরাও। নিজের সংস্কৃতি না হলেও মালয়েশিয়ায় বসবাসের সুবাদে উৎসবে মেতেছেন সবাই। কাজের ছুটি, স্কুলের ছুটি সব মিলিয়ে বাংলাদেশিরাও মিশে গেছেন উৎসবের আবহে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর