,

বিয়ের প্রস্তাব নাকচ করা নিজের যৌনাঙ্গ কেটে ফেলল যুবক!

news-image

অনলাইন ডেস্ক : বিয়ে বাড়িতে প্রথম দেখা হয়েছিল। কোথাও হয়েছিল পছন্দের পাত্রীর সঙ্গে। সেই অল্প সময়ের ভালো লাগা ভালোবাসায় পরিণত হয়। কিন্তু পাত্র পক্ষের দেওয়া বিয়ের প্রস্তাব নাকচ করে দেয় পাত্রীর পরিবার। সেই দুঃখে ব্লেড দিয়ে নিজের যৌনাঙ্গ কেটে ফেলল এক যুবক। আর এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ভারতের হুগলী জেলার গুপ্তিপাড়ার টেঙরীপাড়া এলাকায়।

জানা গেছে, গত রবিবার রাতে সোমনাথ সাহা নামের ওই যুবক এ কাণ্ড ঘটালে আশঙ্কাজনক অবস্থায় তাকে কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হওয়ায় তাঁকে কলকাতায় রেফার করা হয়েছে।

যুবকের পরিবার সূত্রে জানা গেছে, কিছু দিন আগে গুপ্তিপাড়ার টেঙরীপাড়ায় এক বিয়ে বাড়িতে গিয়েছিল সোমনাথ সাহা। সেখানেই তাঁর পছন্দ হয় একটি মেয়েকে। এরপরই সরাসরি বিয়ের প্রস্তাব দেওয়া হয় ওই মেয়েটির পরিবারে।

সোমনাথ সাহার দাবি, মেয়েটি বিয়েতে রাজী ছিল। কিন্তু মেয়েটির পরিবারের পক্ষ থেকে এই বিয়ে দিতে অস্বীকার করে। আর তারপরই ব্লেড দিয়ে নিজের যৌনাঙ্গ কেটে ফেলার সিদ্ধান্ত নেয় সে। এরপর যন্ত্রণায় ছটফট করতে থাকলে পরিবারের লোকজন তাকে আশঙ্কাজনক অবস্থায় কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেন।
সূত্র: কলকাতা টোয়েন্টি-ফোর

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর