,

বঙ্গভবনে খ্রিস্টান সম্প্রদায়ের জন্য রাষ্ট্রপতির সংবর্ধনার আয়োজন

news-image

নিউজ ডেস্ক : বড় দিন (ক্রিসমাস ডে) উপলক্ষে আজ মঙ্গলবার দুপুরে বঙ্গভবনে খ্রিস্টান সম্প্রদায়ের ব্যক্তিবর্গের জন্য এক সংবর্ধনার আয়োজন করছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং তাঁর সহধর্মিনী রাশিদা খানম।

জানা গেছে, আজ দুপুর ১২টায় এ সংবর্ধনা অনুষ্ঠান শুরু হবে। অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দেশের খ্রিস্টান সম্প্রদায় তথা দেশবাসিকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখবেন।
এছাড়া অনুষ্ঠানে খ্রিস্টান সম্প্রদায়ের ব্যক্তিদের সাথে নিয়ে একটি ‘ক্রিসমাস কেক’ কাটবেন রাষ্ট্রপতি।

এ ব্যাপারে বঙ্গভবনের একজন মুখপাত্র জানান, বাংলাদেশের কার্ডিনাল প্যাট্রিক ডি’ রোজারিও, বিভিন্ন বিদেশী কূটনৈতিক মিশনে দায়িত্বরত রাষ্ট্রদূত ও প্রতিনিধিবৃন্দ, খ্রিস্টান সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ, ধর্মীয় নেতৃবৃন্দ ও পেশাজীবীরা এই সংবর্ধনায় যোগ দিবেন।

মুখপাত্র বলেন, এছাড়াও রাষ্ট্রপতি বড়দিন উপলক্ষে খ্রিস্টান ধর্মযাজকবৃন্দ এবং দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ তথা জনগণের সাথের শুভেচ্ছা বিনিময় করবেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর