,

ফারুকের জন্য মাঠে নামলেন ডিপজল

news-image

বিনোদন ডেস্ক : আকবর হোসেন পাঠান। চিত্রনায়ক ফারুক নামেই সারা বাংলায় পরিচিতি তার। সা‌রেং বৌ, সুজন স‌খী, ‌দিন যায় কথা থা‌কে, আলোর মি‌ছিল, আবার তোরা মানুষ হ, ‌গোলাপী এখন ট্রে‌নে, ‌বেহুলা ল‌খিন্দর, সা‌হেব, এখ‌নো অনেক রাত, লা‌ঠিয়াল, ‌মিয়া ভাই, বন্ধু আমার এমন অসংখ্য ছবির মাধ্যমে দর্শকের হৃদয় ছুঁয়েছেন তিনি।

বীর মুক্তিযোদ্ধা ফারুক এবার জনতার মাঝে এসে বাকি জীবনটা তাদের সেবায় কাটানোর আগ্রহ প্রকাশ করেন। বঙ্গবন্ধুর স্নেহধন্য ছিলেন এই নায়ক। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা ১৭ আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নায়ক ফারুককে নৌকা প্রতীক দিয়ে এই অঞ্চলের মানুষের সেবা করার জন্য সুযোগ দেন।

প্রতীক পাবার পর থেকেই ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে বেড়াচ্ছেন ফারুক। ভোটারদের কাছে নৌকা প্রতীকে তাকে নির্বাচিত করার আহ্বান জানাচ্ছেন। এই আসনটি তিনি প্রধানমন্ত্রীকে উপহার দিতে চান বলে জানান। নেতা নয় তিনি সেবক হিসেবে কাজ করতে চান।

এদিকে নায়ক ফারুক এমপি প্রার্থী হওয়াতে চলচ্চিত্র অঙ্গনে উৎসবমুখোর পরিবেশ দেখা যাচ্ছে। নায়ক-নায়িকাও সোশ্যাল মিডিয়া ও জনসভায় এই নায়কের পক্ষে ভোট চাইছেন।

এবার ফারুকের জন্য মাঠে নেমেছেন তার দীর্ঘদিনের সহকর্মী চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল।

ডিপজল বলেন, ‘ফারুক সাহেবের সঙ্গে আমার মামা ভাগিনার সম্পর্ক। তাকে আমি মামু ডাকি। বিশ বছরেরও বেশি হবে আমাদের এই সম্পর্ক। তাকে জেতানোর জন্য কাজ করছি। মানুষের দ্বারে দ্বারে আমার মামুর জন্য ভোট চাচ্ছি। আশা করি গুলশান-বনানী-ক্যান্টনমেন্ট এলাকার জনগণ তাকে ভোট দিয়া নির্বাচিত করবেন।’

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর