,

শিল্পীদের নির্বাচনী মাঠে নিয়ে যা বললেন কাদের সিদ্দিকী

news-image

অনলাইন ডেস্ক : আওয়ামী লীগের সমালোচনা করেছেন ঐক্যফ্রন্ট নেতা ও কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী বলেছেন, রাজনৈতিকভাবে কতটা দেউলিয়া হলে নায়ক-নায়িকাদের নির্বাচনের প্রচারণায় নামাতে পারে। সিনেমা হলে গিয়ে সিনেমা দেখতে পারে। কিন্তু তাদের কথায় ভোট দেবে না। মমতাজ জনপ্রিয় শিল্পী, কিন্তু মার্কা ছাড়া ভোটে দাঁড়ালে পাঁচ হাজার ভোটও পাবেন না।

সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘জাতীয় সংসদ নির্বাচন ও পেশাজীবীদের করণীয়’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ (বিএসপিপি) এ আলোচনা সভার আয়োজন করে।

কাদের সিদ্দিকী বলেন, ‘সেনাবাহিনীর কাছে একটাই চাওয়া। জনগণ যাতে নিরাপদে ভোট দিতে পারে। যদি তারা নিরাপদে ভোট দিতে পারে, তাহলে ভোট বিপ্লব ঘটে যাবে।’

সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি শওকত মাহমুদ সভায় সভাপতিত্বে এবং সদস্য সচিব অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, মোস্তফা মোহসীন মন্টু, সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী প্রমুখ। বিডি প্রতিদিন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর