,

টাকা লেনদেনকালে মির্জা আব্বাসের ২ কর্মী আটক

news-image

অনলাইন ডেস্ক : ঢাকা-৮ আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাসের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চাইতে গিয়ে টাকার লেনদেনের সময় হাতেনাতে আটক হয়েছেন দুই কর্মী। সোমবার দুপুরে শাহজাহানপুর এলাকার আল বারাকা হাসপাতালের সামনে থেকে তাদের আটক করেন মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা।

আটকরা হলেন- বিএনপির দুই কর্মী হলেন-মোহিত ও শহীদ। আটক দুইজনই ঢাকা-৮ আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাসের পক্ষে ভোট চাইছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির অতিরিক্ত উপ-কমিশনার আতিক।

আটক শহীদ ঢাকা-৮ আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাসের ভাই মির্জা খোকনের বন্ধু। তিনি মোহিতকে সঙ্গে নিয়ে মির্জা আব্বাসের পক্ষে ভোট চাইছিলেন এবং অবৈধভাবে ভোটারদের টাকা দিচ্ছিলেন।

আটকরা জানান, নির্বাচন উপলক্ষে মালয়েশিয়া থেকে এই টাকা এসেছে। তাৎক্ষণিকভাবে আটকদের কাছ থেকে ৪ লাখ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর