,

তফসিলের ঘোষণার পর থেকে এ পর্যন্ত বিএনপির ৪৩ হাজার নেতাকর্মী গ্রেফতার

news-image

নিউজ ডেস্ক : তফসিলের ঘোষণার পর থেকে এ পর্যন্ত বিএনপির ৪৩ হাজারেরও বেশি নেতাকর্মী গ্রেফতার হয়েছেন বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, তফসিলের ঘোষণার পর থেকে ২৬৯টা মামলা ও এজাহারভুক্ত ৪৩ হাজার ৭৬৬ জন বিএনপি নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার সন্ধ্যায় বিএনপি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ তথ্য জানান।

রিজভী বলেন, নরসিংদী ৫ আসনে ওসি নিজেই বিএনপি সাধারণ নেতাকর্মীদের অহেতুক গ্রেফতার করার জন্য নেমেছে।

তিনি বলেন, বিএনপি নেতা এ্যানির ওপর গুরুতর হামলা করা হয়েছে। ভোলা তিন আসনে ভুয়া ম্যাজিস্ট্রেট সেজে তল্লাশি করা হয়েছে।

রুহুল কবির রিজভী বলেন, শেরপুর ১ আসনের ধানের শীষের প্রার্থী সেনাবাহিনীর সাহায্যের জন্য কান্না করছেন এবং তার পরিবারের ওপর বরর্বতার শাস্তি দাবি করেছেন।

তিনি আরও জানান, চুয়াডাঙ্গায় এক বিএনপি নেতাকে মারাত্মকভাবে আহত করা হয়েছে। খাগড়াছড়িতে আওয়ামী সন্ত্রাসের হামলায় ওই এলাকা তাণ্ডবে পরিণত হয়েছে।

বিএনপির সিনিয়র এ নেতা আরও বলেন, গত ১০ বছর ধরে এই স্বৈরাচার সরকার যা করেছে তা বলে শেষ করা যাবে না এবং অবিরত ক্ষমতায় থাকার জন্য সর্বনিম্ন স্তরে যেতে পারে তা ইতিমধ্যে এ সরকার বহুবার প্রমাণিত করেছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর