,

সারাহ জুট মিলে আগুন, ফায়ার সার্ভিসের আটটি ইউনিট নিয়ন্ত্রণে কাজ করছে

news-image

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুর পৌর শহরের কেওয়া বাজার এলাকায় সারাহ কম্পোজিট মিলস লিমিটেড (পাটজাত দ্রব্য উৎপাদনকারী প্রতিষ্ঠান) নামের একটি প্রতিষ্ঠানে আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবার (২৪ ডিসেম্বর) ভোর ৬টার দিকে কারখানাটির ব্রেকিং কার্ড কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের মোট আটটি ইউনিট কাজ করছে।

কারখানার জৈষ্ঠ উৎপাদন কর্মকর্তা আমিনুল হক জানান, ভোর পৌনে ছয়টার দিকে কারখানার কর্মচারীদের একটি শিফট বিদায় নেওয়ার পর আরেকটি শিফটের কর্মীরা কারখানার ভেতরে ঢুকছিল। এসময়ের মধ্যে কারখানাটির মূল ভবনের ব্রেকিং কার্ড রুমে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আক্তারুজ্জামান লিটন জানান, খবর পেয়ে গাজীপুর ফায়রি সার্ভিস, শ্রীপুর ফায়ার সার্ভিসহ মোট আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে অংশ নেয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি, দমকল বাহিনীর কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।

শ্রীপুরের মাওনা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আল-আমীন জানান, তাৎক্ষণিক আগুন লাগার কারণ জানা সম্ভব হয়নি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর