,

ভিডিবার্তায় নৌকায় ভোট চাইলেন তাহসান

news-image

বিনোদন ডেস্ক : নির্বাচনকে সামনে রেখে নিজ সমর্থিত দল ও প্রার্থীর পক্ষে প্রচার প্রচারণা চালাচ্ছেন শোবিজ জগতের তারকারা। বাদ গেলেন না সঙ্গীতশিল্পী তাহসানও। রোববার রাতে প্রকাশ হওয়া এক ভিডিবার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পক্ষে কথা বললেন জনপ্রিয় সংগীত তারকা তাহসান খান।

ভিডিও বার্তায় তাহসান বলেন, বিনোদন জগত, ক্রিয়াঙ্গন কিংবা ব্যবসাখাত সবক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত মানুষগুলো রাজনৈতিক প্রচারণার কাজে নেমে পড়েছেন। কিন্তু আপনারা কি ভাবছেন? রাজনৈতিক মতাদর্শের সাথে মিলে গেলে সাধুবাদ জানাচ্ছেন, না মিলে গেলে নেতিবাচক কথা বলছেন। কটূ মন্তব্য করছেন। বলছেন, যে আপন স্বার্থ সিদ্ধির জন্যই এতোসব প্রচারণা। কথাটা একদম ঠিক।

ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে সরকারের প্রশংসা করে তাহসান বলেন, আজ থেকে ১০ বছর আগে আমরা শিল্পীরা পাইরেসির কারণে অনেক কঠিক সময় পার করছিলাম। সেই শিল্পীরাই ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের কারণেই ভালো আছি। ঘরে ঘরে বিদ্যুৎ, হাতে হাতে মোবাইল, পাইরেসি বন্ধের নীতিমালা ও বাস্তবায়নের কারণে দুস্ত শিল্পী হিসেবে প্রতিনিয়ত পত্রিকার শিরোনাম হচ্ছিনা। বরং সর্বোচ্চ করদাতা হিসেবে সম্মান পাচ্ছি।

সরকারকে কৃতজ্ঞতা জানিয়ে তাহসান বলেন, কৃতজ্ঞতার জায়গাটা থেকে আমরা এই সরকারের ধারাবাহিকতায় পক্ষে কথা বলি, তাহলে কি খুব ভুল হয়ে যাবে? আমার মনে হয়না। কোটি মানুষের প্রত্যাশা পূরণ প্রায় অসম্ভব একটা কাজ৷ কিন্তু সামগ্রিকভাবে গত ১০ বছরে দেশ উন্নয়ের পথে এগিয়েছে কিনা সেই উত্তর আপনাদের কাছে আছে। আমি আপনাকে কোন প্রতীকে ভোট দিতে বলবো তার উপর নির্ভর করবে না আপনি কোথায় ভোট দেবেন। কিন্তু আমি আমার কৃতজ্ঞতার জায়গা থেকে চাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার তার উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখুক।

https://www.facebook.com/rhcpicklu/videos/2421784467850569/?t=0

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর