,

প্রযুক্তি কাজের ক্ষেত্র বাড়িয়েছে : পপি

news-image

ইমরুল শাহেদ : চিত্রনায়িকা পপি সম্প্রতি অনন্য মামুন পরিচালিত ওয়েব সিরিজের ১২ পর্বের ছবি ইন্দুবালার কাজ শেষ করেছেন। এই ছবিটি প্রচার হবে ইউটিউবের মাধ্যমে। কিন্তু এ ধরনের কাজের মধ্য দিয়ে পপি চলচ্চিত্রের পর্দা থেকে সরে যাচ্ছেন কিনা জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘আমি বিষয়টাকে এভাবে দেখছি না। আমি মনে করি চলচ্চিত্র বা মিডিয়াতে যারা কাজ করেন তাদের জন্য প্রযুক্তির নতুন ক্ষেত্র তৈরি হয়েছে। একজন তারকা নিজেকে যত বেশি প্রসারিত করবেন ততই ভালো। এই ক্ষেত্রেও হয়তো দেশীয় চিত্রতারকাদের মধ্যে আমিই প্রথম। আমাকে অনেক কিছুই প্রথম শুরু করতে হয়েছে। নতুন পরিচালকদের সঙ্গে কাজ করা, নতুন শিল্পীদের সঙ্গে কাজ করা, চলচ্চিত্র থেকে প্রায় নিয়মিত নাটক করা – এসবই আমাকে দিয়ে প্রথম শুরু হয়েছে।’

তিনি বলেন, ‘এভাবে নতুন ট্রেন্ড শুরু হয়। অনেকে আমাকে ট্রেন্ড-সেটারও বলে থাকেন।’
পপি বর্তমানে তিনটি ছবিতে কাজ করছেন। এর মধ্যে রয়েছে সেভ লাইফ, সাহসী যোদ্ধা এবং কাঠগড়ায় শরৎচন্দ্র। এই তিনটি ছবিতে পপি তিন ধরনের চরিত্রে কাজ করছেন। অর্থাৎ বৈশিষ্ট্যগত দিক থেকে তিনটি চরিত্রই ভিন্ন। এসব ছবির গেট-আপও ভিন্ন। প্রকৃতার্থে যারা শিল্পী তাদেরকে প্রতিটি চরিত্র অনুসারে নিজেদের ভাংতে হয় এবং চরিত্রের প্রাণপ্রতিষ্ঠার মাধ্যমে চরিত্রটিকে দর্শকের কাছে বিশ্বাসযোগ্য করে তুলতে হয়।

পপি বলেন, ‘আমি যখন যে চরিত্রে কাজ করি আত্মবিলুপ্তি ঘটিয়ে পর্দায় আমি সে চরিত্র হয়ে উঠার চেষ্টা করি।’

তিনি ইন্দুবালা প্রসঙ্গ টেনে বলেন, ‘এই ইউটিউব পর্বগুলোতেও আমাকে ভিন্নভাবে দেখা যাবে। তবে একজন ইচ্ছে করলেই টেলিভিশনের মতো বিনা অর্থ ব্যয়ে ইন্দুবালা দেখতে পাবেন না। কোনো শিল্পী বা তারকার কাজই ফেসবুক ছাড়া আর কোথাও অর্থ ব্যয় করা ছাড়া দেখতে পাওয়া যায় না। ফেসবুক দেখতেও অবশ্য নেট লাগে। অর্থ ব্যয়তো হয়ই।’

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর