,

সিলেট যাচ্ছেন ড. কামালরা

news-image

নিউজ ডেস্ক : গণফোরামের সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ড. কামাল হোসেন সোমবার সিলেটে যাচ্ছেন। সিলেট মহানগর গণফোরামের সভাপতি অ্যাডভোকেট আনসার খান এই তথ্য জানিয়েছেন।

ড. কামালের এই সফর সফল করতে জেলা বিএনপিকে কেন্দ্র থেকে নির্দেশ দেয়া হয়েছে বলে জানান আনসার খান। রোববার সন্ধ্যায় এ নিয়ে জেলা বিএনপির নেতারা বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলা ও ইউনিয়ন বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করেন।

গণফোরাম প্রার্থী মোকাব্বির খান জানান, ড. কামাল হোসেন সিলেট-২ আসনের বিশ্বনাথে জনসভায় বক্তব্য রাখবেন। ড. কামাল হোসেনের সঙ্গে বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতাও থাকবেন।

কিন্তু ওই সভায় স্থগিত হওয়া বিএনপি ও ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস পত্নী তাহসিনা রুশদী লুনা উপস্থিত থাকবেন কিনা তা নিশ্চিত করতে পারেননি মোকাব্বির খান। তবে কেন্দ্রীয় বিএনপির নেতারাও থাকতে পারেন বলে তিনি জানান।

আনসার খান বলেন, সোমবার সকাল ১০টায় বিমানের একটি ফ্লাইটে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন ড. কামাল হোসেন। তার সাথে ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় নেতারাও থাকবেন। ড. কামাল বিমানবন্দর থেকে গাড়িযোগে সিলেট-২ আসনের অন্তর্ভুক্ত ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে যাবেন।

সেখানে সিলেট-২ আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী মোকাব্বির খানের সমর্থনে জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন। এরপর সিলেট-২ আসনভুক্ত বিশ্বনাথ উপজেলায় মোকাব্বির খানের সমর্থনে আরেকটি জনসভায় বক্তব্য দেবেন।

সন্ধ্যার দিকে সিলেট-১ আসনে জাতীয় ঐক্যফ্রন্ট ও বিএনপির প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের সমর্থনে একটি সভায় ড. কামালের বক্তব্য রাখার কথা রয়েছে। এরপর রাত ৮টার ফাইটে ঢাকায় ফিরবেন তিনি। বাংলাদেশ জার্নাল

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর