,

ছেলে তৈমুরের জন্য কারিনার ‘বড় প্রস্তাব’ প্রত্যাখ্যান

news-image

বিনোদন ডেস্ক : বলিউডে এই মুহূর্তে যে ছবিগুলি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা চলছে তার মধ্যে অন্যকম হল সালমান খানের ‘ভারত’। প্রিয়াঙ্কা চোপড়া এ ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। তবে শুধু প্রিয়াঙ্কা নন। শোনা যাচ্ছে আরও এক নায়িকা নাকি এ ছবির অফার ফিরিয়ে দিয়েছেন। তিনি হলেন কারিনা কাপুর খান।

যদিও কারিনা সরাসরি এ ছবির প্রস্তাবের কথা স্বীকার করেননি। কিন্তু একটি বড় ছবির প্রস্তাব তার কাছে ছিল এ কথা ঘনিষ্ঠ মহলে জানিয়েছিলেন। সেই ছবিতে নাকি ভারতের সুপারস্টাররা অভিনয় করবেন। কিন্তু সে ছবির প্রস্তাব ছেলে তৈমুরের জন্য নাকি ছেড়ে দিয়েছেন কারিনা।

তৈমুরকে সময় দেওয়াটা কারিনার কাছে সবার প্রথমে। কিন্তু ওই ছবিতে অভিনয় করলে, এতটাই সময় দিতে হবে যে, তৈমুরকে যথেষ্ট সময় দেওয়া সম্ভব ছিল না। সে কারণেই নাকি লোভনীয় প্রস্তাব ছেড়ে দিয়েছেন তিনি।

প্রায় ৯০ দিন ধরে সাতটি দেশে ‘ভারত’ ছবির শুটিং হবে। ফলে অভিনেতাদের ঘুরতে হবে প্রচুর। এতটা সময় তৈমুরকে ছেড়ে থাকতে চাননি কারিনা। এখনও পর্যন্ত ‘ভারত’ ছবিতে ক্যাটরিনা কাইফ, দিশা পাটানি, সুনীল গ্রোভার, টাবু অভিনয় করছেন বলে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর