,

রাজধানীর কেরানীগঞ্জে প্রধানমন্ত্রীর জনসভায় মানুষের ঢল

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কেরানীগঞ্জ হাসপাতাল মাঠে আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় মানুষের ঢল নেমেছে। নেতাকর্মী ও সমর্থকে জনসভা ময়দান কানায় কানায় ভরে উঠেছে। ইতিমধ্যে ঢাকা বিভিন্ন আসনের সংসদ সদস্যরা উপস্থিত হয়েছেন। চলছে বক্তৃতাও। বেলা এগারোটায় এই জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জানা গেছে, সংসদ নির্বাচনের আগে রাজধানীতে এটাই আওয়ামী লীগের শেষ জনসভা। তাই জনসভাকে জনসমুদ্রে রুপ দিতে ব্যাপক প্রস্ততি নেয় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ। সংগঠনের ৭৫টি ওয়ার্ড থেকে মোট ৩৫ হাজার যুবক জনসভায় থাকবে বলে রবিবার জানান ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট। একই সঙ্গে নেতাকর্মীদের লাল-সবুজের গেঞ্জি ও ক্যাপ পরিধান করে জনসভায় হাজির হতে নির্দেশ দেন তিনি। আজ সোমবার জনসভাস্থলেও তাই লাল-সবুজের গেঞ্জি ও ক্যাপ করা যুবকদের ব্যাপক উপস্থিতি দেখা যাচ্ছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর