,

অপু বিশ্বাসে মুগ্ধ দেবাশীষ বিশ্বাস

news-image

একটা মানুষের আবাস কতটা সুন্দর আর স্বপ্নময় হতে পারে, অপু বিশ্বাসের বাড়ি না এলে বুঝতে পারতাম না! আর ওর আতিথেয়তার কথা আর কি বলবো?ছোট বোন হয়ে বড় ভাইকে প্রাপ্য সম্মান দেয়াতে বিন্দুমাত্র কার্পন্য ছিল না ওর! বাড়তি প্রাপ্তি হিসেবে ছিল যুবরাজের (জয়) সাথে সাক্ষাৎ! আলোচনা আর পরিকল্পনা হলো ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ গানগুলোর চিত্রায়ণ নিয়ে যা অতিসত্ত্বর চিত্রায়িত হবে! সবমিলে দারুণ কাটলো আমার এক শীতের দুপুর!কথাগুলো নিজের ফেসবুকে লিখেছেন নির্মাতা দেবাশীষ বিশ্বাস। রোববার সন্ধ্যায় অপু বিশ্বাসে নিজের মুগ্ধতা নিয়ে স্ট্যাটাসের সঙ্গে ছবিও করেছেন ফেসবুকে। ছবিতে জয়কেও (শাকিব-অপুর ছেলে) দেখা গেছে।বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ ছবিতে অপুর নায়ক হিসেবে রয়েছেন বাপ্পি চৌধুরী। এরই মধ্যে ছবির দৃশ্যায়নের কাজ শেষ হয়েছে। বাকি শুধু গানের শুটিং। ছবিতে বাপ্পি-অপু ছাড়া আরও অভিনয় করছেন আফজাল শরীফ, চিকন আলী, সাদেক বাচ্চু, কাবিলাসহ অনেকে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর