,

হিজাব খুলতে রাজি না হওয়ায় পরীক্ষার হলে ঢুকতে দেয়া হলো না এক ছাত্রীকে

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে হিজাব খুলতে রাজি না হওয়ায় পরীক্ষার হলে ঢুকতে দেয়া হয়নি এক ছাত্রীকে। দিল্লির বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে এ ঘটনা ঘটে। উমাইয়া খান নামে ঐ ছাত্রী জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। খবর জিনিউজের।

জিনিউজ জানায়, হিজাব পরেই ইউজিসির পরীক্ষা দিতে গিয়েছিলেন উমাইয়া খান। অন্যান্যদের সঙ্গে দিল্লির রেহিনীর একটি পরীক্ষাকেন্দ্রে ঢোকার লাইনে দাড়িয়েছিলেন। কিন্তু বাধ সাধল তার হিজাব। হিজাব না খুললে তাকে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দিতে অস্বীকার করেন কর্মকর্তারা।

উমাইয়া খান সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, ‘নিজের ধর্ম পালন করার অধিকার সংবিধান আমাদের দিয়েছে। তারপরেও আমাকে এই সরকারের কর্মকর্তারা ঢুকতে দেয়নি। ওদের আমি বোঝানোর চেষ্টা করেছিলাম মাথা ঢাকা আমার ধর্মীয় অধিকার।’

উমাইয়া জানিয়েছেন, পরীক্ষা দিতে ২০ ডিসেম্বর রোহিনীর একটি কেন্দ্রে গিয়েছিলাম। পরীক্ষা কেন্দ্রে গেলেও আমাকে পরীক্ষায় বসতে দেওয়া হয়নি। কেন্দ্রের উচ্চপদস্থ কর্মকর্তাদের এনিয়ে অনুরোধ করলেও আমাকে পরীক্ষায় বসার অনুমতি দেওয়া হয়নি। ওদের আমি পরিচয়পত্রও দেখাই। কিন্তু তারপরেও ওদের দাবি ছিল হিজাব খুলতে হবে।

এখানেই শেষ নয়, উমাইয়ার দাবি তিনি পরীক্ষা কর্মকর্তাদের বলেন তাঁকে ব্যক্তিগতভাবে তল্লাশি করা হোক। শুধু তাই নয়, হিজাব পরে পরীক্ষা দেওয়া যাবে না এমন কোনও গাইডলাইন যদি থাকে তা দেথান। তাতেও কর্মকর্তারা রাজি হয়নি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর