,

টাঙ্গাইল-৮ আসনে ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছেন কুঁড়ি সিদ্দিকী

news-image

টাঙ্গাইল প্রতিবেদক : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ ও পথসভা করে যাচ্ছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনে জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী কুঁড়ি সিদ্দিকী। দলীয় নেতাকার্মীরা মামলা-হামলা ও গ্রেফতারের ভয়ে পালিয়ে থাকার কারণে প্রচারণায় কিছুটা পিছিয়ে থাকলেও সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া ফেলতে সক্ষম হয়েছেন তিনি।

টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) এই আসনে জাতীয় ঐক্যফ্রন্ট প্রার্থী বঙ্গবীর কাদের সিদ্দিকীর মনোনয়ন পত্র বাতিল হওয়ার পর তাঁর মেয়ে কুঁড়ি সিদ্দিকী জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হয়ে ভোট যুদ্ধে মাঠে নামেন। মুক্তিযুদ্ধের জীবন্ত কিংবদন্তি বঙ্গবীর কাদের সিদ্দিকীর আসনটি উদ্ধারে মরিয়া বীরকন্যা ব্যারিস্টার কুড়ি সিদ্দিকী। মুক্তিযুদ্ধের ঘাঁটি বলে খ্যাত বাসাইল সখীপুরের মানুষ বীর মুক্তিযোদ্ধারা ও বয়স্ক ভোটারদের ব্যাপক সহানুভূতি সৃষ্টি করতে সক্ষম হয়েছেন ভোটের মাঠে নতুন মুখ কুড়ি সিদ্দিকী। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, স্বাধীনতার পর এই আসনে প্রথম নারী প্রার্থী ও বয়সে তরুণ বীরকন্য কুঁড়ি সিদ্দিকীকে প্রার্থী হিসেবে পেয়ে খুশি দুই উপজেলার নারী ও তরুণ ভোটাররা। নির্বাচনের দিন তারিখ যতোই ঘনিয়ে আসছে ধানে শীষ ততোই শক্ত অবস্থানে যাচ্ছে বলে মনে করছেন তারা।

কুঁড়ি সিদ্দিকী বলেন, মামলা দিয়ে নেতা-কর্মীদের আটক করা যাবে, কিন্তু সাধারণ জনগণের ভোটাধিকার হরণ করা যাবে না। বাসাইল-সখীপুরের সাধারণ জনগণের সাথে আছি, তাঁরাই আমার শক্তি।

জানা গেছে, সখীপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতোয়ার রহমান ও সাধারণ সম্পাদক মীর জুলফিকার শামীমসহ বিএনপির বেশ কিছু নেতাকর্মীকে নাশকতার মামলায় সম্প্রতি গ্রেফতার করেছে পুলিশ।

ধানের শীষ প্রতীক নিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী কুড়ি সিদ্দিকী ছাড়াও টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে আরও তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন নৌকা প্রতীক নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী মো. জোয়াহেরুল ইসলাম, আম প্রতীক নিয়ে ন্যাশনাল পিপলস পার্টির মো. সফি সরকার, হাত পাখা প্রতীক নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মো. আ. লতিফ মিয়া।

টাঙ্গাইলের সখীপুর ও বাসাইল উপজেলার দুইটি পৌরসভা ও ১৪ ইউনিয়ন নিয়ে টাঙ্গাইল-৮ সংসদীয় আসন। এ আসনে মোট ভোটার তিন লাখ ৪৬ হাজার ৩১৮। এর মধ্যে পুরুষ এক লাখ ৬৮ হাজার ২৫৭ এবং নারী এক লাখ ৭৮ হাজার ৬১ জন।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর