,

লাইভ কনসার্টে সুনামির ঢেউয়ে ভেসে গেলেন শিল্পীরা (ভিডিও)

news-image

অনলাইন ডেস্ক : মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যেতে পারে ভিডিওটা দেখার পর। মৃত্যু যে কতটা তাত্ক্ষণিক হতে পারে তা বুঝিয়ে দিয়ে যেতে পারে সেই ভিডিও। মঞ্চে গান-বাজনা চলছিল। দর্শকরাও কনসার্ট উপভোগ করছিলেন দারুণভাবে।

হঠাৎ সব যেন লণ্ডভণ্ড হয়ে গেল। সুনামির ঢেউ আছড়ে পড়ল মঞ্চের উপর। এক মুহূর্তে ভেসে গেলেন শিল্পীরা। হাড়ে কাপন ধরা সেই ঘটনা তোলা হলো মোবাইলের ক্যামেরায়।

ইন্দোনেশিয়ার সুন্দা স্ট্রেইট উপকূলে কমপক্ষে ২২২ জনের প্রাণ কেড়েছে ভয়াবহ সুনামি। চারপাশে সব কিছু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। প্রকৃতির আকস্মিক আঘাত ভাসিয়ে নিয়ে গেছে বাড়ি-ঘর, গাড়ি, আসবাবসহ সব কিছুই।

সুনামির ঢেউ কীভাবে তাণ্ডব চালিয়েছে তার বহু ভিডিও প্রকাশ পেয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কিন্তু এই ভিডিওটা যেন সব থেকে ভয়াবহ। স্থানীয় একটি লোকাল রক ব্যান্ড পারফর্ম করছিল এক অনুষ্ঠানে। দর্শকরা সেই পারফরম্যান্স উপভোগ করছিলেন। হঠাৎ সুনামির স্রোত আছড়ে পড়ে মঞ্চে। কেউ কিছু বুঝে ওঠার আগেই ভেসে যায় মঞ্চ। বেপাত্তা শিল্পীরা। পরে জানা যায়, একজনের মরদেহ উদ্ধার হয়েছে। ১৭ জন নিখোঁজ হয়ে যান ঘটনাস্থল থেকে।

ক্র্যাকাটোয়া আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণেই সুনামি হয়েছে বলে জানা গেছে। এখনও পর্যন্ত সাতশোর বেশি মানুষ আহত হয়েছেন বলে খবর। এছাড়া নিখোঁজ আরও ৩০ জন। সুনামিতে ৫৫৮টি বাড়ি-ঘর ধ্বংস হয়েছে। ৯টি হোটেল, ৬০টি রেস্তোরাঁ এবং ৩৫০টি নৌকা ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রসঙ্গত, ২০০৪ সালের ২৬ ডিসেম্বর ভারত মহাসাগরে সুনামির আঘাতে ১৩টি দেশের প্রায় ২ লাখ ২৬ হাজার মানুষ প্রাণ হারান। যার মধ্যে ১ লাখ ২০ হাজারের বেশি মানুষ ইন্দোনেশিয়ার।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর