মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘অশুভ খেলা যদি খেলতে যায় দাঁত ভাঙা জবাব দিতে হবে’

news-image

নোয়াখালী প্রতিনিধি: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সতর্ক থাকবেন নির্বাচন নিয়ে কোন অশুভ খেলা যদি খেলতে যায় দাঁত ভাঙা জবাব দিতে হবে, সবাই প্রস্তুত? বিএনপির ভাঙা হাট আর জমবে না। বিএনপির ভাঙা হাট ভেঙে গেছে। তাই আজকে বিএনপির নেতারা বেপরোয়া চালক হয়ে গেছে। বেপরোয়া চালক দুর্ঘটনা ঘটায়, আমি এখন ভয় পাচ্ছি। এরা তো যেনে গেছে নিশ্চিত নির্বাচনে হেরে যাবে। দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহবান জানান তিনি।

আজ রবিবার দুপুরে নোয়াখালী-১ আসনের চাটখিল উপজেলার পাচগাঁও সরকারি পাইলট হাই স্কুলে নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।

চাটখিল উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর কবিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন নোয়াখালী-১ (চাটখিল- সোনাইমুড়ী ) আসনের এমপি প্রার্থী এইচ এম ইব্রাহিম।

ওবায়দুল কাদের বলেন, আগামীতে শেখ হাসিনা সরকার গঠন করলে গ্রামকে শহরে পরিণত করবে। প্রতিটি ঘরে ঘরে গ্যাস দেওয়া হবে। বঙ্গবন্ধুর কন্যা যে ওয়াদা করেন তা পালন করেন। নেত্রী বলেছেন, প্রতিটি পরিবারের একজন বেকারকে চাকরি দেয়া হবে। তিনি সকলকে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহবান জানিয়ে বলেন, দলে দলে বিএনপির লোকজন আওয়ামী লীগে যোগ দিচ্ছে।

তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনার শক্তি আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, আপনারা জিতার আগে জিতবেন না। নিজেদের ভিতরের সকল হিংসা ভুলে গিয়ে ঐক্য গড়ে তুলুন।

এর আগে তিনি সোনাইমুড়ী উপজেলায় ও নোয়াখালী-২ আসনের এমপি প্রার্থীর সেনবাগের পথসভায় বক্তব্য রাখেন এবং নৌকাকে বিজয় করার আহবান জানান। এ পথসভায় নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মোর্শেদ আলম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক, আওয়ামী লীগ নেতা লায়ন জাহাঙ্গীর আলম মানিকসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক