,

সংসদ নির্বাচন সবার অংশগ্রহণে শান্তিপূর্ণ চায় কানাডা

news-image

নিউজ ডেস্ক : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন সবার অংশগ্রহণে শান্তিপূর্ণ চায় কানাডা। গণতান্ত্রিক অধিকার চর্চা এবং অবাধে ভোটাধিকার প্রয়োগের সুযোগ সুরক্ষায় সমর্থন দিয়ে যাবে দেশটি।

রোববার (২৩ ডিসেম্বর) ঢাকার কানাডিয়ান হাইকমিশন থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন হাইকমিশনার বেনো প্রিফনটেইন।

বেনো প্রিফনটাইন বলেছেন, বাংলাদেশের মানুষের পাশে থেকে কানাডা সব ভোটারের পূর্ণ গণতান্ত্রিক অধিকার চর্চা এবং আসন্ন জাতীয় নির্বাচনে অবাধে ভোটাধিকার প্রয়োগের সুযোগ সুরক্ষায় সমর্থন দিয়ে যাবে।

হাইকমিশনার বলেন, শান্তি ও নিরাপত্তা গণতন্ত্রের ভিত্তি। সহিংসতা ও দমন-পীড়ন গণতান্ত্রিক প্রক্রিয়ার বৈধতাকে দুর্বল করে দেয়। সব পক্ষকে নির্বাচনী প্রচারণা শান্তি ও দায়িত্বশীলতার সাথে পরিচালনা করতে হবে। সংখ্যালঘু ও নাজুক জনগোষ্ঠির রাজনৈতিক ও নির্বাচনী অধিকার এবং নাগরিক সমাজের অবাধ তৎপরতার সুযোগ সমুন্নত রাখতে হবে।

বিবৃতিতে বলা হয়েছে, শান্তিপূর্ণ প্রচারণার পরিবেশ এবং সুষ্ঠু, অবাধ, অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচনে বাংলাদেশের সব ভোটারের নিরাপদ অংশগ্রহণের সুযোগ সৃষ্টিতে কানাডা সংশ্লিষ্ট সবাইকে একত্রে কাজ করতে উৎসাহিত করছে। সূত্র: যুগান্তর

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর