,

আমজাদ হোসেনের মরদেহ জামালপুরে

news-image

নিউজ ডেস্ক : প্রয়াত চলচিত্র পরিচালক ও অভিনেতা আমজাদ হোসেনের মরদেহ তাঁর জন্মস্থান জামালপুরে এসে পৌঁছেছে।ঢাকা থেকে মরহুমের মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্সটি গতকাল শনিবার রাত সাড়ে ১০টায় জামালপুর শহরের ইকবালপুরে পৌঁছায়।

আমজাদ হোসেনের পরিবারের সদস্যরা জানিয়েছেন, আজ রবিবার তাকে জামালপুর পৌর কবরস্থানে সমাহিত করা হবে।

এর আগে গতকাল শনিবার সকাল ১১টায় জনসাধারণের শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে আমজাদ হোসেনের মরদেহ রাখা হবে। পরে সেখান থেকে তার মরদেহটি এটিএন বাংলা কার্যালয়ে নেওয়া হয়। এরপরে সেখান থেকে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) নেওয়া হয়। সেখানে বাদ জোহর আমজাদ হোসনের জানাজা অনুষ্ঠিত হয়। সর্বশেষ সেখান থেকে চ্যানেল আইতে আমজাদ হোসেনের মরদেহ নেওয়া হয়। সেখানেও আরেকটি জানাজা হয়।

গত ১৪ ডিসেম্বর বাংলাদেশ সময় দুপুরে ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান প্রয়াত এ চিত্র পরিচালক। এরপরে ২১ ডিসেম্বর (শুক্রবার) সন্ধ্যায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে আমজাদ হোসেনের মরদেহ দেশে আনা হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর